Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

ঝটপট ওয়ান পার্ট

agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২
শেয়ার করুন:
ঝটপট ওয়ান পার্ট

ব্যস্ত জীবনে রান্নার জন্য খুব বেশি সময় বের করা কঠিন। এমন পরিস্থিতিতে ওয়ান পট হতে পারে দারুণ সমাধান। একটি পাত্রেই তৈরি করা যায় এমন কয়েকটি রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন নাদিয়া নাতাশা

ওভেন রোস্টেড বাটার হার্ব চিকেন

উপকরণ (চিকেন ও মেরিনেশন): আস্ত মুরগি (১ থেকে ১.২ কেজি ওজনের, চামড়াসহ) ১টি, মাখন ২ টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, মিক্সড হার্বস ১ চা চামচ, অরিগানো আধা চা চামচ এবং লবণ স্বাদমতো।

উপকরণ (সবজি): আলু (বড় টুকরা করে কাটা) ৪টি, টমেটো (অর্ধেক করা) ২টি, পেঁয়াজ (চার ভাগ করা) ২টি, রসুন (মাঝখান দিয়ে অর্ধেক করা) ১টি, লেবু (গোল করে কাটা) অর্ধেকটি, অলিভ অয়েল ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ও লবণ পরিমাণমতো এবং মিক্সড হার্বস আধা চা চামচ।

প্রণালি: প্রথমে মুরগি পরিষ্কার করে পানি ভালোভাবে শুকিয়ে নিন। এরপর একটি বাটিতে মাখন, অলিভ অয়েল, রসুন কুচি, লেবুর রস, লবণ, গোলমরিচ, অরিগানো ও মিক্সড হার্বস একসঙ্গে মিশিয়ে মেরিনেশন তৈরি করতে হবে। মুরগির গায়ে ও চামড়ার নিচে মিশ্রণটির ভালোভাবে প্রলেপ দিয়ে কমপক্ষে এক ঘণ্টা মেরিনেট করুন। এবার বাটিতে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন ও লেবু নিয়ে তাতে অলিভ অয়েল, লবণ, গোলমরিচ ও মিক্সড হার্বস মিশিয়ে নিন। রান্নার শুরুতে ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে রোস্টিং ট্রের চারপাশে সবজি সাজিয়ে মাঝখানে মেরিনেট করা মুরগিটি রাখতে হবে। এরপর একই তাপমাত্রায় ১৫ মিনিট রোস্ট করুন। তারপর ওভেনের তাপমাত্রা কমিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে আরও ৪৫ থেকে ৬০ মিনিট রান্না করতে হবে। রান্নার মাঝামাঝি সময়ে ট্রেতে জমে থাকা রস ব্রাশের সাহায্যে মুরগির গায়ে প্রলেপ দিন, যাতে মাংস রসালো থাকে। মুরগির সবচেয়ে মোটা অংশে ফুড প্রোব থার্মোমিটার প্রবেশ করিয়ে ভেতরের তাপমাত্রা ৭৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে কি না, পরীক্ষা করতে হবে। এ তাপমাত্রায় পৌঁছালেই রোস্ট তৈরি হয়ে যাবে। সবশেষে ওভেন থেকে বের করে ১০ মিনিট পর একই ট্রেতে অথবা পছন্দের সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করতে পারেন।

লেবানিজ হ্যাসওয়ে

উপকরণ: বাসমতি চাল ২ কাপ, মুরগির মাংস (মাঝারি টুকরা করে কাটা) ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, ঘি ৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, দারচিনি ১ টুকরা, এলাচ ৩টি, লবঙ্গ ৩টি, দারচিনি গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, অলস্পাইস আধা চা চামচ (ঐচ্ছিক), লবণ স্বাদমতো, গরম পানি বা চিকেন স্টক পরিমাণমতো এবং কাঠবাদাম ও কাজুবাদাম (সাজানোর জন্য) পরিমাণমতো।

প্রণালি: একটি পাত্রে ঘি গরম করে দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন, যাতে মসলা থেকে ঘ্রাণ বের হয়। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজতে হবে। এবার আদা-রসুন বাটা ও মুরগির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর লবণ, গোলমরিচ গুঁড়া, দারচিনি গুঁড়া ও অলস্পাইস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে মুরগির মাংস প্রায় ৮০ শতাংশ সিদ্ধ করুন। তারপর আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে মুরগির মাংসের সঙ্গে আলতোভাবে মিশিয়ে নিন। এবার প্রয়োজনমতো গরম পানি অথবা চিকেন স্টক দিয়ে পাত্রটি ঢেকে কম আঁচে দমে রান্না করতে হবে। চাল ও চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। সবশেষে একটি প্যানে সামান্য ঘি গরম করে কাঠবাদাম ও কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। রান্না করা পোলাওয়ের ওপর বাদাম ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।

পেশোয়ারি বিফ স্টু

উপকরণ: গরুর মাংস (হাড়সহ) ১ কেজি, ঘি ৪ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ ১ চা চামচ বা স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আলু (বড় টুকরা করে কাটা) ৩টি, কাঁচা মরিচ ৬-৮টি এবং গরম পানি ৩-৪ কাপ।

প্রণালি: ভারী পাত্রে ঘি গরম করে গরুর মাংস দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা, ঘি ও লবণ দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষাতে হবে। এবার গোলমরিচ গুঁড়া ও গরম পানি দিয়ে পাত্রটি ঢেকে কম আঁচে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা রান্না করুন। মাঝেমধ্যে মাংসের অবস্থা পরীক্ষা এবং প্রয়োজনে সামান্য গরম পানি যোগ করতে হবে। মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে আলু ও কাঁচা মরিচ দিয়ে আবার ঢেকে রান্না করুন। মাংস ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ঝোল পছন্দমতো ঘন করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সবশেষে গরম গরম পরিবেশন করুন।

 

রেসিপিবিফ স্টুলেবানিজ হ্যাসওয়েবাটার হার্ব চিকেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ