Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

ফ্যাশন

গয়নায় বীজের বাহার

রেজাউল আহমেদ
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১
শেয়ার করুন:
গয়নায় বীজের বাহার

মডেল: আরিফা খান, গয়না: আদিম সাজ: অরা বিউটি লাউঞ্জ ছবি: সাজ্জাদ হোসেন

গয়নায় কখনো জাঁকজমক নজর কাড়ে, কখনো আবার ফিরে আসে প্রকৃতির কাছাকাছি থাকা উপকরণ। বীজের গয়নার সৌন্দর্য নিয়ে লিখেছেন রেজাউল আহমেদ

কখনো কখনো একমুঠো বীজ, কয়েকটি শুকনো ফলের বিচি কিংবা প্রকৃতির বুক থেকে কুড়িয়ে পাওয়া ছোট্ট উপাদানেও হয়ে উঠতে পারে অসাধারণ অলংকার। তাতে থাকে মাটির ঘ্রাণ, রঙের নিজস্বতা আর শিল্পীর কল্পনার ছেঁায়া। বীজের গয়না তেমনই। চেনা সাজের বাইরে নিজের রুচি ও ব্যক্তিত্ব প্রকাশের এক অন্যরকম মাধ্যম।

ফ্যাশনে এখন ব্যক্তিত্বের প্রকাশ বড় বিষয়। কে কত দামি গয়না পরলেন, তার চেয়ে সাজে নিজস্বতা কতটা ফুটে উঠল, সেটিই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। এ কারণে প্রাকৃতিক উপকরণে তৈরি গয়নার প্রতি আগ্রহ বাড়ছে। কাঠ, শাঁস, মাটি, পাট, সুতা কিংবা বীজে তৈরি অলংকার জায়গা করে নিচ্ছে ফ্যাশনপ্রেমীদের সংগ্রহে। এর মধ্যে বীজের গয়নার আবেদন একটু আলাদা। কারণ, প্রতিটি বীজের আকার, গড়ন, রঙ ও বুনট আলাদা। ফলে একই নকশার গয়নাও দেখতে হতে পারে একেবারে ভিন্ন।

বীজ থেকে অলংকারে

প্রকৃতিতে ছড়িয়ে থাকা নানা ধরনের বীজই হয়ে উঠতে পারে গয়নার মূল উপাদান। রঞ্জনা, বৈঁচি, রুদ্রাক্ষ, কৃষ্ণচূড়া, নিম, তেঁতুল, তরমুজসহ বিভিন্ন গাছ ও ফলের বীজের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। কোনোটি আকারে ছোট, গোল ও মসৃণ; কোনোটি আবার লম্বাটে কিংবা খাঁজকাটা। রঞ্জনার লাল রঙ, রুদ্রাক্ষের খাঁজ, কৃষ্ণচূড়ার বীজের স্বতন্ত্র গড়ন কিংবা তেঁতুলের বিচির নিজস্ব অবয়ব গয়না যোগ করতে পারে আলাদা আবেদন।

অনলাইন গয়না শপ আদিমের স্বত্বাধিকারী চন্দ্র মানিক জানালেন, বীজের গয়না তৈরিতে প্রয়োজন ধৈর্য ও নান্দনিক বোধ। প্রথমে বীজ সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিতে হয়। এরপর প্রয়োজন অনুযায়ী প্রক্রিয়াজাত, ছিদ্র ও রঙ করা কিংবা পালিশ দেওয়ার কাজ চলে। সবশেষে সুতা, ধাতব তার, কাঠের পুঁতি, পাট বা অন্যান্য উপকরণের সঙ্গে জুড়ে তৈরি হয় গলার মালা, কানের দুল, ব্রেসলেট, আংটি কিংবা কোমরের গয়না। কিছু অলংকারে বীজের স্বাভাবিক রূপই প্রধান আকর্ষণ, আবার কিছু নকশায় এর সঙ্গে যুক্ত হয় ধাতব অনুষঙ্গ বা রঙিন পুঁতি।

তাঁত, খাদি, লিনেন, সুতি কিংবা জামদানি কাপড়ের নিজস্ব বুনটের সঙ্গে এ ধরনের গয়না সুন্দরভাবে মিশে যায়

নকশায় প্রকৃতি

এ ধরনের গয়নার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর স্বাভাবিক সৌন্দর্য। এখানে নিখুঁত জ্যামিতিক আকারের বাধ্যবাধকতা নেই। বরং বীজের নিজস্ব অমসৃণতা ও বৈচিত্র‍্যই নকশাকে আকর্ষণীয় করে তোলে। বড় আকারের বীজ দিয়ে তৈরি লম্বা মালা পরতে পারেন একরঙা কুর্তি, সুতির শাড়ি কিংবা লিনেন পোশাকের সঙ্গে। এতে সাজে তৈরি হবে দৃশ্যমান বৈপরীত্য। ছোট ছোট বীজের মালা একাধিক স্তরে পরলে পাওয়া যাবে আধুনিক বোহেমিয়ান আবহ। আবার কাঠের পুঁতি কিংবা রঙিন সুতার সঙ্গে বীজের সমন্বয়ে তৈরি গয়না এনে দেবে তারুণ্যদীপ্তি। কানের দুলের ক্ষেত্রেও রয়েছে নানা বৈচিত্র‍্য। লম্বা ঝুল, ছোট স্টাড, গোলাকার কিংবা জ্যামিতিক নকশা— সব ধরনের গয়নাতেই বীজের ব্যবহার সম্ভব। বিশেষ করে বড় আকৃতির বীজের দুল সাদামাটা পোশাকের সঙ্গেও হয়ে উঠতে পারে পারিপাট্যের কেন্দ্রবিন্দু।

কোন পোশাকে কেমন গয়না

বীজের গয়নার সঙ্গে দেশীয় পোশাকের সম্পর্ক বেশ স্বাভাবিক। তাঁত, খাদি, লিনেন, সুতি কিংবা জামদানি— এসব কাপড়ের নিজস্ব বুনটের সঙ্গে এ ধরনের গয়না সুন্দরভাবে মিশে যায়। সাদামাটা সুতির শাড়ির সঙ্গে একটি বড় বীজের মালা, কুর্তির সঙ্গে লম্বা দুল কিংবা ফতুয়ার সঙ্গে কয়েক স্তরের ব্রেসলেট সাজে আনতে পারে আলাদা মাত্রা। পশ্চিমা পোশাকেও এমন গয়না বেশ মানানসই। সাদা শার্ট, ডেনিম, ট্যাংক টপ কিংবা একরঙা ম্যাক্সি ড্রেসের সঙ্গে বীজের গয়না পরলে তৈরি হয় স্বচ্ছন্দ ও আধুনিক লুক। বিশেষ করে বোহেমিয়ান স্টাইল পছন্দ করেন যারা, তারা নিজেদের সংগ্রহে এমন গয়না রাখতে পারেন। তবে একসঙ্গে অনেক ধরনের গয়না পরার প্রয়োজন নেই। বড় মালা পরলে কানে ছোট দুল, আবার চোখে পড়ার মতো কানের দুলের সঙ্গে গলায় কিছু না পরলেও সাজ পূর্ণতা পায়। বীজের গয়নার নিজস্ব গড়নকে ফুটিয়ে তুলতে পোশাক ও অনুষঙ্গের মধ্যে ভারসাম্য রাখা জরুরি।

উৎসব থেকে প্রতিদিন

  • নকশা বুঝে বেছে নিলে প্রতিদিনের সাজেও বীজের গয়না ব্যবহার করা যায়
  • অফিসের সাধারণ পোশাকের সঙ্গে ছোট কানের দুল কিংবা সরু ব্রেসলেট হতে পারে মানানসই
  • বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যাফেতে যাওয়া কিংবা ভ্রমণের সময় একটু বড় নকশার মালা বা ঝুল কানের দুল বেছে নিতে পারেন
  • বসন্ত, বর্ষা কিংবা শরতের উৎসবেও বীজের গয়নার আলাদা আবেদন রয়েছে। বিশেষ করে প্রকৃতিনির্ভর সাজ, লোকজ পোশাক কিংবা দেশীয় উৎসবের আয়োজনে এ ধরনের অলংকার বেশ মানিয়ে যায়
অপূর্বাফ্যাশনজাঁকজমক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ