নভেম্বরেই তুরস্কের আনতালিয়া শহরে যখন বিশ্ব জলবায়ু সম্মেলনের ৩১তম আসর (COP31) বসতে যাচ্ছে। বিগত তিন দশক ধরে এই বৈশ্বিক সম্মেলন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে; শীতাতপ নিয়ন্ত্রিত কাচের প্রাসাদে বসে জলবায়ু কূটনীতিবিদরা বোতলের জল হাতে নির্গমন হ্রাসের দশমিক বিন্দু নিয়ে বিতর্ক করেছেন, অন্যদিকে আমাদের দেশের প্রমত্ত নদীগুলো নীরবে গিলে খাচ্ছে কতশত বসতভিটা, সোনাঝরা ফসলের মাঠ আর পূর্বপুরুষের স্মৃতির মিনার।
গত ৩০ বছরের কূটনৈতিক আনুষ্ঠানিকতা আজ এক নির্মম প্যারাডক্সের জন্ম দিয়েছে—
সম্মেল...