Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ফজলুর রহমানের নামে ভুয়া পেজ, পুলিশ হত্যার বিচারের পোস্টটি বিভ্রান্তিকর

agamir somoy
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৭
শেয়ার করুন:
ফজলুর রহমানের নামে ভুয়া পেজ, পুলিশ হত্যার বিচারের পোস্টটি বিভ্রান্তিকর

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাডভোকেট ফজলুর রহমান নাম ব্যবহার করে খোলা একটি ফেসবুক পেজ থেকে “জুলাইয়ে ৩ সহস্রাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে খুব শীগ্রই” লেখা একটি পোস্ট প্রকাশ করা হয়।


পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্ট হিসেবে প্রচার করতে থাকেন।


এমনকি ‘ভয়েজ অফ হাদী’ নামের একটি ফেসবুক পেজ থেকেও ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হয়, “জুলাই গা’দ্দা’রদেরও বি’চার হবে শীগ্রই।” এতে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নেন। দেখুন : এখানে


তবে অনুসন্ধানে দেখা গেছে, পোস্টটি সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট ফেসবুক পেজটির ট্রান্সপারেন্সি অংশ পর্যালোচনা করে দেখা যায়, পেজটি খোলা হয়েছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।


পেজের পরিচিতি অংশে লেখা রয়েছে, “সদ্য নির্বাচিত সংসদ সদস্য, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন।” তবে পেজটিতে কোনো ভেরিফিকেশন ব্যাজ নেই এবং এটি নতুন তৈরি হওয়ায় এর সত্যতা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে।


বিষয়টি নিশ্চিত হতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে জানান, “না, আমি ফেসবুক ব্যবহার করি না। এগুলা ফেইক।”


তার এই বক্তব্য থেকে নিশ্চিত হওয়া যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পেজটি তার নয় এবং ওই পেজ থেকে দেওয়া পোস্টটিও তার বক্তব্য হিসেবে প্রচার করা ভুল ও বিভ্রান্তিকর।


ফলে, অ্যাডভোকেট ফজলুর রহমানের নামে খোলা ফেসবুক পেজ থেকে “জুলাইয়ে ৩ সহস্রাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে”-এমন দাবি প্রচার করা হলেও, বাস্তবে সেটি তার অফিসিয়াল পেজ নয়; বরং একটি ভুয়া ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্ট, যা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে।

জুলাইফজলুর রহমানভুয়া পেজহাদীকিশোরগঞ্জ-৪পুলিশ হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে