প্রধানমন্ত্রী, তার পরিবার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও আলোচিত ২২ ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক পেজ। অথচ পেজগুলো তাদের নয়। পরিচিত রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের নামে খোলা এসব ভুয়া পেজ থেকে ছড়ানো হচ্ছিল গুজব, ভুল তথ্য ও উসকানিমূলক পোস্ট। এসব পেজ ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছিল বলে অভিযোগ।এ ঘটনায় সেলিম খান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার কাছ থেকে দুটি সিমকার্ডসহ একটি স্মার্টফোন জব্দ ক...