Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শেখ হাসিনা দেশে ফিরছেন দাবি করার ভিডিওটি কি সঠিক

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৭:৩৬
শেখ হাসিনা দেশে ফিরছেন দাবি করার ভিডিওটি কি সঠিক

ছবি: আগামীর সময়

ভারতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ তারিখে দেশে ফিরছেন বলে জানিয়েছেন—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচারিত হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন সাংবাদিক ৬ তারিখে দেশে ফিরছেন কিনা প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন, ‘যারা বলছেন তারাও তো রাজনৈতিক দল করেছিল। একসময় করেছিলো ডেমোক্রেটিক লীগ মোস্তাকের সাথে সেটাও থাকে নাই। এরপরে উনি প্রবাস প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি নামে একটা দল করেছিলেন যেটাতে ছিলেন শাহরিয়া্র যে বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে সাজাপ্রাপ্ত আর তার সাথে ছিলো বজরুল হুদা সেও সাজাপ্রাপ্তি আসামী তাদেরকে নিয়ে।’ পরবর্তীতে, ‘অন্যায়ভাবে দেশে যাওয়ার পরে গ্রেফতার করা হয় তখন জনগণের উদ্দেশ্যে কী মেসেজ দিবেন?’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণের উদ্দেশ্য আমার একটাই কথা যে আমি জনগণের স্বার্থে রাজনীতি করি’।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত ভিডিওটি বর্তমান সময়ের বা ভারতের কোনো সাক্ষাৎকারের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন স্কুল অব ইকোনমিক্সে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও।

আসল ভিডিওর উৎস অনুসন্ধান

ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ করা হলে ২০০৭ সালের ১৬ মে ‘Immigrant Channel’ নামক একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটির সন্ধান পাওয়া যায়। সেই মূল ভিডিওর ৩৫ সেকেন্ড থেকে ৪০ সেকেন্ড এবং ৫৮ সেকেন্ড থেকে ১ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটির দৃশ্য ও বক্তব্যের হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিও প্রতিবেদনে বলা হয়, ১ মে ২০০৭ তারিখে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এই বক্তব্য দিয়েছিলেন।

সামগ্রিক তথ্য ও প্রমাণ বিশ্লেষণ শেষে এটি নিশ্চিত যে, ভারতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ তারিখে দেশে ফিরছেন—দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ২০০৭ সালে লন্ডনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর দেশে ফেরার প্রেক্ষাপটে দেওয়া একটি পুরোনো সাক্ষাৎকারকে বর্তমান সময়ের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

শেখ হাসিনাদেশে ফেরাবঙ্গবন্ধুহত্যাকারীলন্ডনডেমোক্রেটিক লীগশাহরিয়া্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!