Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ইরানে ইসরায়েলি সেনা আটকের দাবিতে ছড়ানো ভিডিওটি এআই

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২২:২২
ইরানে ইসরায়েলি সেনা আটকের দাবিতে ছড়ানো ভিডিওটি এআই

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ইরানের গণমাধ্যমের বরাতে দেশটিতে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা আটক করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি।

১৬ সেকেন্ডের ওই ভিডিওতে সেনাবাহিনীর পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তিকে হাত বাঁধা অবস্থায় সারিবদ্ধভাবে বসে থাকতে দেখা যায়। ভিডিওর শুরুতে এক ব্যক্তিকে তাদের উদ্দেশ্যে কথা বলতে দেখা গেলেও দৃশ্যজুড়ে একাধিক অসংগতির উপস্থিতি লক্ষ্য করা যায়। কোথাও অস্বাভাবিক ভিজ্যুয়াল, আবার কোথাও হঠাৎ অবজেক্টের উপস্থিতি ও ছায়ার অস্বাভাবিক চলাচল ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

ভিডিওটির সত্যতা যাচাই করতে গুগলের এআই শনাক্তকরণ টুল ‘সিন্থআইডি’ ব্যবহার করে ভিডিওটিতে এআই-সৃষ্ট কনটেন্টের জলছাপ পাওয়া যায়। পাশাপাশি ‘ডিপফেক-ও-মিটার’ বিশ্লেষণেও ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল বলে নিশ্চিত হয়।

প্রচারিত ভিডিওতে ইরানের গণমাধ্যমের উল্লেখ থাকায় দেশটির বিভিন্ন গণমাধ্যমেও খোঁজ নেওয়া হয়। তবে কোথাও ইসরায়েলি সেনা আটকের এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে গত ১৯ মার্চ ইরানে ৯৭ জনকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হলেও, তা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে-যার সঙ্গে ভাইরাল ভিডিওটির কোনো সম্পর্ক নেই।

ভারতের তথ্য যাচাইকারী সংস্থা নিউজ মিটারও একই ভিডিও নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এটিকে এআই-তৈরি বলে উল্লেখ করেছে।

ফলে স্পষ্ট, ইরানে ইসরায়েলি সেনা আটকের দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি ভুয়া এবং কৃত্রিমভাবে তৈরি।

ভারতইরানসেনাবাহিনীহাত বাঁধা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise