Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

কলকাতা বিমানবন্দরে শেখ হাসিনা, দেশে ফেরার গুঞ্জন কতটা সত্য?

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৮:৩৩
কলকাতা বিমানবন্দরে শেখ হাসিনা, দেশে ফেরার গুঞ্জন কতটা সত্য?

ছবি: আগামীর সময়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে ভারতের দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন—এমন একটি চাঞ্চল্যকর দাবি সম্প্রতি একটি ভিডিওসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি অনেকেই সাম্প্রতিক সময়ের সত্য ঘটনা ভেবে শেয়ার করছেন এবং এটি নিয়ে নেটদুনিয়ায় নানা রকম রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে আগামীর সময়ের তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এই ভিডিওটি বর্তমান সময়ের কোনো ঘটনা নয়; এটি মূলত প্রায় ছয় বছর আগের একটি পুরোনো সংবাদচিত্র, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এডিট করে ছড়ানো হচ্ছে।

ভিডিওটির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত বেশ কিছু বিভ্রান্তিকর ফটোকার্ডও ছড়িয়ে পড়েছে। সেসব ফটোকার্ডেও একই দাবি জুড়ে দিয়ে শেখ হাসিনার কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর খবরটিকে সত্য বলে প্রচার করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা সাধারণ নেটিজেনদের মাঝে বিভ্রান্তি আরও বাড়িয়ে তুলেছে।


ভাইরাল দাবি ও প্রেক্ষাপট

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দাবি করা হয়, বাংলাদেশে ফেরার অংশ হিসেবে শেখ হাসিনা ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন। অনুসন্ধানে দেখা যায়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। পরবর্তীতে বিভ্রান্তিকর এই পোস্টটি সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে।



অনুসন্ধান ও আসল ঘটনা

ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮ বাংলা’র স্টুডিও থেকে প্রচারিত একটি পুরোনো সংবাদচিত্র।


ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো বিশ্লেষণ করে ২০১৯ সালের ২২ নভেম্বর ইউটিউবে প্রকাশিত মূল সংবাদটি খুঁজে পাওয়া যায়। প্রকৃত ঘটনা ছিল—সে সময় ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো আয়োজিত ঐতিহাসিক দিবারাত্রির ‘গোলাপি বলের টেস্ট ম্যাচ’ দেখতে শেখ হাসিনা কলকাতায় গিয়েছিলেন। ওই সফরে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানিয়েছিলেন তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম।

ভিডিও ও অডিওর কারিগরি জালিয়াতি

ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওটিতে শুধু দৃশ্যই বদলানো হয়নি, বরং একটি টেলিফোন সংলাপও যুক্ত করা হয়েছে। সেই অডিও সংলাপে দাবি করা হয়, শেখ হাসিনা শিগগিরই বাংলাদেশে প্রবেশ করবেন এবং সেই উদ্দেশ্যেই এখন কলকাতায় অবস্থান করছেন।

কিন্তু ‘নিউজ ১৮ বাংলা’র মূল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, সেখানে এমন কোনো সংলাপ ছিল না। প্রকৃতপক্ষে, সংবাদমাধ্যমটির প্রতিবেদক দেবপ্রিয় দত্ত মজুমদার বিমানবন্দর এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্টুডিওতে সরাসরি (লাইভ) তথ্য দিচ্ছিলেন, যার সঙ্গে ভাইরাল হওয়া অডিও বা দাবির কোনো দূরতম মিলও নেই। অর্থাৎ, ২০১৯ সালের একটি পুরোনো ভিডিওর সঙ্গে সম্পূর্ণ নতুন ও বানোয়াট অডিও জুড়ে দিয়ে এই বিভ্রান্তিকর বার্তা তৈরি করা হয়েছে।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং ভিডিওর কারিগরি বিশ্লেষণ শেষে এটি শতভাগ স্পষ্ট যে, ‘শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন’—দাবিটি সম্পূর্ণ অসত্য ও কাল্পনিক। ২০১৯ সালের একটি ক্রীড়া-সংশ্লিষ্ট সফরের পুরোনো সংবাদচিত্রকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত ও সম্পাদনা করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুজব হিসেবে ছড়ানো হচ্ছে।

শেখ হাসিনাকলকাতাআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!