Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

বঙ্গবন্ধুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্যালুট দেওয়ার ছবিটি কি সত্যি?

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৭:০৪
বঙ্গবন্ধুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্যালুট দেওয়ার ছবিটি কি সত্যি?

ছবি: আগামীর সময়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তৎকালীন সেনাপ্রধান বা সামরিক কর্মকর্তা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যালুট করছেন—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘একটি ঐতিহাসিক মুহূর্ত—বাংলাদেশের রাষ্ট্রগঠন ও নেতৃত্বের ভিন্ন ভিন্ন অধ্যায়কে স্মরণ করিয়ে দেওয়া এই দৃশ্যে জাতির দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে এক মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে শৃঙ্খলা, দায়িত্ব এবং ইতিহাসের ভার একসাথে ফুটে ওঠে।’  আবার কোথাও ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে কটাক্ষ করে দাবি করা হচ্ছে, ‘এটাই জিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে মাথা নত। তার ছেলে আর কি দেশ চালাবে'।

তবে তথ্য অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিগুলো কোনো বাস্তব ঐতিহাসিক ছবি নয়; বরং এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা সম্পূর্ণ কাল্পনিক ছবি।

গণমাধ্যমে অস্তিত্ব নেই ও ছবির অসংগতি

ছড়িয়ে পড়া ছবি দুটির সত্যতা যাচাইয়ে মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন কোনো ছবির অস্তিত্ব বা প্রমাণ মেলেনি।

ছবি দুটি গভীরভাবে দৃশ্যমান বিশ্লেষণ করলে দেখা যায়, এগুলোর পারিপার্শ্বিক পরিবেশ, ব্যাকগ্রাউন্ডের আলো-ছায়ার বিন্যাস এবং ছবিতে থাকা ব্যক্তিদের মুখাবয়ব ও শারীরিক গঠনে বেশ কিছু অস্বাভাবিকতা ও অস্পষ্টতা রয়েছে। নিখুঁতভাবে খেয়াল করলে বোঝা যায়, এই ধরনের কৃত্রিম ত্রুটি বা বিকৃতি সাধারণত কেবল এআই-নির্ভর কনটেন্ট বা ছবিতেই দেখা যায়।

এআই শনাক্তকরণ টুলের প্রমাণ

ডিজিটাল জালিয়াতির বিষয়টি প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ নিশ্চিত হতে ছবি দুটি একাধিক নির্ভরযোগ্য এআই কনটেন্ট শনাক্তকারী টুল দিয়ে পরীক্ষা করা হয়।

প্রথম ছবিটি এআই ডিটেকশন টুল ‘হাইভ ডিটেক্ট’ (Hive Detect)-এ বিশ্লেষণ করে দেখা গেছে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ। একই সাথে ‘জেমিনি’ (Gemini) বিশ্লেষণেও এই ছবি তৈরিতে গুগলের উন্নত এআই প্রযুক্তি ব্যবহারের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।

দ্বিতীয় ছবির ক্ষেত্রেও ‘হাইভ ডিটেক্ট’ (Hive Detect) টুলের বিশ্লেষণে ৯৯.৯ শতাংশ সম্ভাবনায় এটি এআই-নির্মিত বলে ধরা পড়েছে। এবং ‘জেমিনি’ (Gemini) বিশ্লেষণেও ছবিটিতে গুগলভিত্তিক এআই প্রযুক্তির ব্যবহারের অকাট্য প্রমাণ মিলেছে।

আধুনিক প্রযুক্তির বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, শেখ মুজিবুর রহমানকে জিয়াউর রহমান স্যালুট করছেন—এমন দাবিতে প্রচারিত ছবি দুটি বাস্তব ইতিহাসের কোনো অংশ নয়। এগুলো সম্পূর্ণভাবে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা কৃত্রিম ও ভুয়া ছবি। সাধারণ নেটিজেনদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

শেখ মুজিবসেনাপ্রধানসামরিক কর্মকর্তাঐতিহাসিক মুহূর্তরাষ্ট্রগঠনজিয়াউর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!