বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তৎকালীন সেনাপ্রধান বা সামরিক কর্মকর্তা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যালুট করছেন—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘একটি ঐতিহাসিক মুহূর্ত—বাংলাদেশের রাষ্ট্রগঠন ও নেতৃত্বের ভিন্ন ভিন্ন অধ্যায়কে স্মরণ করিয়ে দেওয়া এই দৃশ্যে জাতির দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে এক মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে শৃঙ্খলা, দায়িত্ব এবং ইতিহাসের ভার একসাথে ফুটে ওঠে।’ আবার কোথাও ভিন্ন রাজনৈতিক...