Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

বাংলাদেশে পাকিস্তানের পতাকা নিয়ে শোডাউনের দাবিটি মিথ্যা

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৯:০৩
বাংলাদেশে পাকিস্তানের পতাকা নিয়ে শোডাউনের দাবিটি মিথ্যা

ছবি: আগামীর সময়

বাংলাদেশের রাস্তায় পাকিস্তানের পতাকা নিয়ে মোটরবাইকে শোডাউন দেওয়ার দৃশ্য—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুইটি ছবি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ছবিগুলো দেখে সাধারণ নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এবং এর ক্যাপশনে লিখছেন—‘চিন্তা করা যায় দেশ কোন দিকে যাচ্ছে রাজাকারের বাচ্চাদের কি অবস্থা দেশে’।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়। ছবিগুলো বাস্তব কোনো ঘটনার নয়; বরং মাদারীপুরে গত ২৭ জুনে সংগঠিত কালেমা খচিত পতাকা নিয়ে একটি মোটরবাইক শোডাউনের আসল ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে ডিজিটালি সম্পাদনা করা হয়েছে।

আসল ছবির উৎস অনুসন্ধান

আলোচিত ছবি দুইটির সত্যতা যাচাইয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ করা হলে গত ৩ জুলাই ‘বিবিসি নিউজ বাংলা’-র অফিসিয়াল প্ল্যাটফর্মে ‘বাংলাদেশে কালেমা খচিত পতাকা নিয়ে কী হচ্ছে’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের প্রথম ১৪ সেকেন্ডে প্রদর্শিত কয়েকটি স্থিরচিত্রের সাথে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবি দুইটির ব্যাকগ্রাউন্ড ও দৃশ্যপটের হুবহু মিল রয়েছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিবিসির প্রতিবেদনে থাকা মূল ছবিগুলোতে কোথাও পাকিস্তানের কোনো পতাকা ছিল না।

বিবিসি নিউজ বাংলার সেই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ জুন শনিবার, মাদারীপুরে কালেমা খচিত সাদা ও কালো রঙের পতাকা নিয়ে বেশ কয়েকজন মানুষ মোটরবাইকে একটি শোডাউন দেন এবং এতে অংশ নেওয়া ব্যক্তিরা মিছিল শেষে দেড় মিনিটের একটি সমাপনী অনুষ্ঠানও করেন। বিবিসি প্রতিবেদনের সেই আসল স্থিরচিত্রগুলো ব্যবহার করেই ডিজিটাল সম্পাদনার মাধ্যমে কালেমা খচিত পতাকার জায়গায় পাকিস্তানের পতাকা বসিয়ে দেওয়া হয়েছে।

এআই শনাক্তকরণ টুলের প্রমাণ


ডিজিটাল জালিয়াতির বিষয়টি প্রযুক্তিগতভাবে নিশ্চিত করতে পরবর্তীতে গুগলের উন্নত এআই ডিটেকশন টুল ‘SynthID’ (সিনথ-আইডি)-এর সাহায্য নেওয়া হয়। টুলটির মাধ্যমে ছবিগুলো নিখুঁতভাবে বিশ্লেষণ করে জানা যায়, প্রচারিত ছবি দুইটির কিছু অংশ গুগলের এআই প্রযুক্তির দ্বারা সম্পাদিত বা পরিবর্তন করা হয়েছে। এছাড়া অন্যান্য নির্ভরযোগ্য এআই শনাক্তকরণ টুলসেও ছবি দুটি পরীক্ষা করা হলে সেগুলোতেও এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা সম্পাদিত বলে নিশ্চিত হওয়া গেছে।

সামগ্রিক তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, বাংলাদেশের রাস্তায় পাকিস্তানের পতাকা নিয়ে মোটরবাইকে শোডাউন দেওয়ার দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। গত ২৭ জুনে মাদারীপুরে অনুষ্ঠিত কালেমা খচিত পতাকার একটি বাস্তব মোটরবাইক শোডাউনের স্থিরচিত্রকে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে।

পাকিস্তানপতাকামোটরবাইক শোডাউনকালেমা খচিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা