Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

প্রেসিডেন্টের বিশেষ কোটায় সিরিয়ার পার্লামেন্টে জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৫:৪৯
প্রেসিডেন্টের বিশেষ কোটায় সিরিয়ার পার্লামেন্টে জনপ্রিয় অভিনেত্রী

রোজিনা লাজকানি

গ্ল্যামার জগৎ থেকে রাজনীতির ময়দানে পা রাখা নতুন কিছু নয়, তবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজনীতিতে এবার দেখা মিলল এক বড় চমকের। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমাদ আল-শারা দেশের নতুন জাতীয় সংসদ বা ‘পিপলস অ্যাসেম্বলি’-তে সরাসরি সদস্য হিসেবে মনোনীত করেছেন মধ্যপ্রাচ্যের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রোজিনা লাজকানিকে।

সিরিয়ার নির্বাচন সংক্রান্ত উচ্চতর কমিটি দেশের নতুন সংসদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরই এই চাঞ্চল্যকর তথ্যটি বিশ্ব গণমাধ্যমে সামনে আসে।

সিরিয়ার সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের হাতে সরাসরি ৭০ জন সংসদ সদস্য মনোনীত করার বিশেষ ক্ষমতা রয়েছে। দামেস্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ তাহা আল-আহমদ জানান, এবার সংসদীয় কাজে বৈচিত্র্য আনতে এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ মানুষদের যুক্ত করতে এই ৭০ জনকে বেছে নেওয়া হয়েছে। আর সেই বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন ৩৬ বছর বয়সী এই গ্ল্যামারাস অভিনেত্রী।

প্রশাসনে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রেসিডেন্টের মনোনীত ৭০ জন সদস্যের মধ্যে রোজিনাসহ মোট ১৫ জন নারীকে (২১.৪%) অন্তর্ভুক্ত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিনোদন জগতে রোজিনা লাজকানি এক অতি পরিচিত নাম। সিরিয়ার ‘হামা’ শহরে জন্ম নেওয়া রোজিনা থিয়েটার বা নাটকের ওপর উচ্চশিক্ষা গ্রহণ করেন। মূলত ‘হায়ার ইনস্টিটিউট অফ ড্রামাটিক আর্টস’ থেকে ‘সিনোগ্রাফি’ নিয়ে পড়াশোনা শেষ করে ২০১৩ সালে পা রাখেন টিভি পর্দার অভিনয়ে।

আরও পড়ুন

কেমন হলো নেটফ্লিক্সের ‘এনোলা হোমস ৩’?

০২ জুলাই ২০২৬

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সুপারহিট সিরিয়ান ও আরব ড্রামায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ব্লকবাস্টার এবং বিশ্বব্যাপী সমাদৃত থ্রিলার সিরিজ ‘আল-হায়বা’-তে তার অভিনয় তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়।

এতদিন যিনি শুটিং সেটে স্ক্রিপ্ট মুখস্থ করে ক্যামেরার সামনে শট দিতেন, তিনি এখন থেকে সিরিয়ার আইনসভা বা সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের কথা বলবেন। মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্লেষকদের মতে, বিনোদন জগতের এমন জনপ্রিয় মুখকে সংসদে নিয়ে আসার মাধ্যমে প্রেসিডেন্ট আহমাদ আল-শারা তরুণ সমাজ ও সংস্কৃতি অঙ্গনের একটি বড় সমর্থন নিজের ঝুলিতে টানতে চাইছেন।

তবে গ্ল্যামার জগৎ থেকে সিরিয়ার আইনসভায় রোজিনা লাজকানির এই নতুন ইনিংস কেমন হবে—তা নিয়ে এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে জোর আলোচনা।

রোজিনা লাজকানিআহমাদ আল-শারাসিরিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise