Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

কেমন হলো নেটফ্লিক্সের ‘এনোলা হোমস ৩’?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৫:০৪
কেমন হলো নেটফ্লিক্সের ‘এনোলা হোমস ৩’?

সংগৃহীত ছবি

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় এবং সফল গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি ‘এনোলা হোমস’। বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের ছোট বোন এনোলার অ্যাডভেঞ্চার দেখতে দর্শক সবসময়ই মুখিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় পর্দায় এসেছে এই সিরিজের তৃতীয় কিস্তি ‘এনোলা হোমস ৩’।

মিলি ববি ব্রাউন অভিনীত এই ছবিটি কি আগের দুটির মতো দর্শকদের মনে জাদু ছড়াতে পারল, নাকি এবার খেই হারিয়ে ফেলল?

এবারের গল্পের পটভূমি ভিক্টোরিয়ান লন্ডনের কুয়াশাচ্ছন্ন রাস্তা থেকে সরে গিয়ে তৈরি হয়েছে ভূমধ্যসাগরের রোদ-ঝলমলে চমৎকার দেশ মাল্টায়। এনোলা হোমস এবার লর্ড টেক্সবেরির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিয়ের সানাই বাজার আগেই হঠাৎ করে গায়েব হয়ে যান তার বড় ভাই শার্লক হোমস।

ব্যস! ভাইকে খুঁজতে আর আন্তর্জাতিক এক ষড়যন্ত্রের জাল উন্মোচন করতে আবারও গোয়েন্দাগিরির পোশাকে মাঠে নেমে পড়ে এনোলা।

পুরো সিনেমার মূল চালিকাশক্তি মিলি ববি ব্রাউন। পর্দায় তার প্রাণবন্ত উপস্থিতি এবং দর্শকদের দিকে তাকিয়ে কথা বলার সেই চিরচেনা স্টাইল পুরো সিনেমা জুড়ে দর্শকদের ধরে রাখে। লর্ড টেক্সবেরির সঙ্গে তার অন-স্ক্রিন কেমিস্ট্রি এবং ভিক্টোরিয়ান যুগে একজন স্বাধীন নারী গোয়েন্দা হিসেবে নিজের ক্যারিয়ার বনাম বিয়ের দ্বন্দ্বের মনস্তাত্ত্বিক রূপটি তিনি দারুণভাবেই ফুটিয়ে তুলেছেন।

আরও পড়ুন

দিব্যা ভারতীর মৃত্যুর খবর শুনে শিমলা থেকে ছুটে এসেছিলেন সুনীল শেঠি

০২ জুলাই ২০২৬

বড় ভাই শার্লকের চরিত্রে হেনরি কাভিল স্ক্রিন টাইম কম পেলেও যখনই এসেছেন, নিজের রাজকীয় উপস্থিতি জানান দিয়েছেন। তাছাড়া ডক্টর ওয়াটসন চরিত্রে হিমেস প্যাটেল এবং মরিয়ার্টি চরিত্রে শ্যারন ডানকান-ব্রুস্টারের অভিনয় ছবিটিকে জমজমাট করেছে।

আগের পর্বে লন্ডনের ম্যাচ ফ্যাক্টরির নারী শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপট দেখানো হয়েছিল। এবার ‘এনোলা হোমস ৩’ লঘু মেজাজে হলেও ব্রিটিশ সাম্রাজ্যবাদের অন্ধকার দিক, মাল্টায় ব্রিটিশ শাসন এবং ভারতীয় উপমহাদেশে ‘ব্রিটিশ রাজ’-এর অসমতার ইতিহাসকে গল্পের সঙ্গে চমৎকারভাবে বুনে দিয়েছে।

১০০ মিনিটের কম রানটাইম হওয়ার কারণে সিনেমার গতি ঠিক থাকলেও চিত্রনাট্য এবার কিছুটা দুর্বল। ‘এনোলা হোমস ২’-এ রহস্যের যে গভীরতা এবং টুইস্ট ছিল, এবার তার অভাব স্পষ্ট। মূল রহস্যটি এতটাই সহজবোধ্য যে, ক্লাইম্যাক্সে কী হতে চলেছে তা একজন সাধারণ দর্শকও আগে থেকে সহজে অনুমান করতে পারবেন।

এ ছাড়া প্রথম দুটি পর্বের পরিচালক হ্যারি ব্র্যাডবিয়ারের বদলে এবার চেয়ারে বসেছেন ফিলিপ বারান্তিনি। তিনি ফ্র্যাঞ্চাইজির সিগনেচার ভিজ্যুয়াল স্টাইলগুলো নকল করার চেষ্টা করলেও, হ্যারির সেই ইউনিক পরিচালনা বা সিনেমাটিক ব্যক্তিত্বের অভাব এখানে টের পাওয়া গেছে। একই চেনা কমেডি, চেনা অ্যাকশন আর চেনা ধাঁধার পুনরাবৃত্তির কারণে ফ্র্যাঞ্চাইজিটিতে কিছুটা ক্লান্তির ছাপ লক্ষ্য করা গেছে।

‘এনোলা হোমস ৩’ হয়তো মাস্টারপিস কোনো গোয়েন্দা ছবি নয়, তবে ছুটির দিনে পরিবারের সঙ্গে হালকা মেজাজে দেখার মতো একটি উপভোগ্য পপকর্ন এন্টারটেইনার।

এনোলা হোমস ৩মিলি ববি ব্রাউনহলিউডনেটফ্লিক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!