Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

দিব্যা ভারতীর মৃত্যুর খবর শুনে শিমলা থেকে ছুটে এসেছিলেন সুনীল শেঠি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৪:১৩
দিব্যা ভারতীর মৃত্যুর খবর শুনে শিমলা থেকে ছুটে এসেছিলেন সুনীল শেঠি

সংগৃহীত ছবি

নব্বইয়ের দশকে বলিউডের সবচেয়ে উজ্জ্বল এবং সম্ভাবনাময় নক্ষত্র ছিলেন দিব্যা ভারতী। মাত্র ১৯ বছর বয়সে, ১৯৯৩ সালের ৫ই এপ্রিল নিজের ফ্ল্যাটের পাঁচ তলার বারান্দা থেকে পড়ে গিয়ে তার আকস্মিক মৃত্যু পুরো ভারতকে স্তব্ধ করে দিয়েছিল।

সেই শোকাচ্ছন্ন দিনের এক অজানা স্মৃতি এবার প্রকাশ্যে আনলেন প্রখ্যাত অভিনেত্রী মধু। তিনি জানালেন, দিব্যার মৃত্যুর খবর পাওয়া মাত্রই শিমলার কনকনে ঠান্ডায় চলতি সিনেমার শুটিং মাঝপথে ফেলে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলিউড অভিনেতা সুনীল শেঠি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘আইএএনএস’-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মধু জানান, সুনীল শেঠির সাথে দিব্যা ভারতীর অত্যন্ত গভীর ও পারিবারিক বন্ধুত্ব ছিল।

আরও পড়ুন

বক্স অফিসে অক্ষয়ের বাজিমাত

০২ জুলাই ২০২৬

নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘রোজা’ সিনেমার নায়িকা মধু স্মৃতিচারণ করে বলেন, “তখন আমরা শিমলার মনোরম লোকেশনে দীপক বাহরি পরিচালিত ‘হাম হ্যায় বেমিসাল’ সিনেমার শুটিং করছিলাম। সুনীল শেঠি এবং আমি একটি দৃশ্যের শট দিচ্ছিলাম। ঠিক তখনই খবর আসে যে দিব্যা আর নেই। খবরটা শোনামাত্রই সুনীল স্তব্ধ হয়ে যায়। সে দিব্যার খুব কাছের বন্ধু ছিল, তাই এক মুহূর্তও দেরি না করে শুটিং স্পটেই কাজ বন্ধ করে সোজা মুম্বাইয়ের ফ্লাইট ধরার জন্য রওনা দেয়।”


দিব্যা ভারতীর সাথে মধুর ব্যক্তিগত কোনো স্মৃতি ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমাদের কখনো দেখা করার সুযোগ হয়নি। তবে আমাদের দুজনের বাবার মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। তাছাড়া, আমার খালা হেমা মালিনী যখন তার পরিচালিত প্রথম ছবি ‘দিল আশনা হ্যায়’-তে দিব্যাকে কাস্ট করেন, তখন থেকেই আমি তাকে আমাদের পারিবারিক চলচ্চিত্রের একজন সদস্য হিসেবেই মনে করতাম।”

মাত্র ২ বছরের ক্যারিয়ারে ‘দিওয়ানা’ বা ‘বিশ্বাত্মা’র মতো ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া দিব্যা ভারতীর মৃত্যু আজও বলিউডের অন্যতম বড় রহস্য। পুলিশি তদন্তে এটিকে ‘দুর্ঘটনাবশত পতন’ বলা হলেও ভক্তদের একাংশ এখনও এর পেছনে অন্য কোনো রহস্যের গন্ধ খোঁজেন।

দিব্যা ভারতীমৃত্যুরহস্যসুনীল শেঠি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!