Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

বক্স অফিসে অক্ষয়ের বাজিমাত

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৩:৩১
বক্স অফিসে অক্ষয়ের বাজিমাত

সংগৃহীত ছবি

বক্স অফিসে ফ্লপের খরা কাটিয়ে আবারও নিজের চেনা ছন্দে ফিরলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। তার বহুল প্রতীক্ষিত কমেডি-অ্যাকশন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির মাত্র ৬ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে।

একঝাঁক তারকা নিয়ে তৈরি আহমেদ খানের এই সিনেমাটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপির মাইলফলক পার করে ১৫০ কোটির ক্লাবের দিকে দ্রুত এগিয়ে চলেছে।

সিনেমা ব্যবসার নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে ভারতে প্রায় ৯,৮৫০টি স্ক্রিন থেকে ছবিটি ৬.১৫ কোটি রুপি নেট কালেকশন করেছে।

উইকডের স্বাভাবিক মন্দা সত্ত্বেও পারিবারিক দর্শকদের ভিড়ে সিনেমাটির ভারতের মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১০৪.৪২ কোটি রুপি। অন্যদিকে ভারতের বাইরে ওভারসিজ থেকেও ছবিটি দারুণ সাড়া পাচ্ছে। ৬ষ্ঠ দিনে বিদেশ থেকে আরও ২ কোটি রুপি ঝুলিতে পুরে সিনেমাটির টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন এখন দাঁড়িয়েছে ১২৯.৩৭ কোটি রুপি!

আরও পড়ুন

‘বেওয়াচ’ রিবুটের টিজার প্রকাশ, ফিরছে লাল সুইমস্যুটের ক্রেজ

০২ জুলাই ২০২৬

গত শুক্রবার ১৫.২৫ কোটি রুপির সলিড ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছিল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। শনিবার এর আয় বেড়ে হয় ২০ কোটি এবং ছুটির দিন রবিবারে ফ্যামিলি অডিয়েন্সের জোয়ারে এক দিনেই সর্বোচ্চ ২৪.৭৫ কোটি রুপি তুলে নেয় এই কমেডি দাঙ্গা। সোম ও মঙ্গলবারেও যথাক্রমে ৮.৫০ কোটি ও ৯.২৫ কোটি রুপি আয় করে সপ্তাহের মাঝের পরীক্ষাটি বেশ ভালোভাবেই পাস করেছে অক্ষয়ের এই ছবি।

বর্তমানে বক্স অফিসে, বক্স অফিস কাঁপানো অন্য দুই ছবি ‘ককটেল ২’ যার আয় ১২ দিনে ১৩৪ কোটি রুপি এবং ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ যার আয় ২০ দিনে ৭৭ কোটি রুপির সাথে জোর টক্কর দিচ্ছে এই ছবি।

তবে অক্ষয়ের আসল পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। কারণ এই দিনেই থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই ইউনিভার্স সিনেমা, আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত ‘আলফা’ এবং হুমা কুরেশির ডার্ক কমেডি ‘বেবি দো ডাই দো’।

ফিরোজ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই ৩য় কিস্তিতে অক্ষয় ছাড়াও আছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ এবং জনি লিভার ও রাজপাল যাদবের মতো কমেডির দিকপালরা।


ওয়েলকাম টু দ্য জঙ্গলঅক্ষয় কুমারবক্স অফিসবলিউড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise