Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘বেওয়াচ’ রিবুটের টিজার প্রকাশ, ফিরছে লাল সুইমস্যুটের ক্রেজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪৩
‘বেওয়াচ’ রিবুটের টিজার প্রকাশ, ফিরছে লাল সুইমস্যুটের ক্রেজ

সংগৃহীত ছবি

নব্বইয়ের দশকে বিশ্ব কাঁপানো বিখ্যাত আমেরিকান ড্রামা সিরিজ ‘বেওয়াচ’-এর কথা মনে আছে? লাল রঙের সুইমস্যুট পরে ক্যালিফোর্নিয়া বা হাওয়াইয়ের সমুদ্রসৈকতে লাইফগার্ডদের সেই স্লো-মোশন দৌড় আর টানটান উত্তেজনা টিভির পর্দায় বুঁদ করে রাখত দর্শকদের।

সেই নস্টালজিয়াকে নতুন মোড়কে ফিরিয়ে আনতে ফক্স নেটওয়ার্ক নিয়ে আসছে ‘বেওয়াচ’ রিবুট সিরিজ। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম টিজার, যা মুক্তির পরপরই বিনোদন দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
এক বিলিয়নের বেশি সাপ্তাহিক দর্শক নিয়ে ১৯৯৬ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শো-এর খেতাব পাওয়া এই ফ্র্যাঞ্চাইজি এবার একদম নতুন কাস্ট নিয়ে হাজির হচ্ছে। এবারের রিবুটে মূল আকর্ষণ ‘অ্যারো’ খ্যাত তারকা স্টিফেন আমেল। তিনি অভিনয় করছেন হোবি বুকানন চরিত্রে, যিনি মূল সিরিজের আইকনিক চরিত্র মিচ বুকাননের ছেলে।

গল্পে দেখা যাবে হোবি এখন বেওয়াচ টিমের ক্যাপ্টেন, আর বাবার ঐতিহ্য ধরে রাখতে তার মেয়ে চার্লি ভেলও লাইফগার্ড হিসেবে যোগ দিয়েছে এই দলে। টিজারে সমুদ্রের উত্তাল ঢেউ, লাইফগার্ডদের চোখ ধাঁধানো অ্যাকশন এবং একটি বারে গ্লাস উঁচিয়ে হ্যাসি হ্যারিসনের বলা সেই সংলাপ— ‘বিশ্বের সেরা চাকরি এটি!’ দর্শকদের পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।

নতুন প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করতে এই রিবুট সিরিজে যুক্ত করা হয়েছে সোশ্যাল মিডিয়ার একঝাঁক জনপ্রিয় মুখ। এদের মধ্যে বিখ্যাত টিকটক ইনফ্লুয়েন্সার নোহ বেককে দেখা যাবে ‘লুক’ নামক এক চটপটে লাইফগার্ডের চরিত্রে।

আরও পড়ুন

যেভাবে শুরু হয়েছিল টেইলর-ট্র্যাভিসের প্রেম

০২ জুলাই ২০২৬

আর এই সিরিজের হাত ধরেই ‘গ্রেস’ চরিত্রের মাধ্যমে অভিনয়ে ডেবিউ করতে যাচ্ছেন আমেরিকার জনপ্রিয় জিমন্যাস্ট ও সোশ্যাল মিডিয়া তারকা লিভি ডান। পাশাপাশি ‘প্রিটি লিটল লায়ার্স’ খ্যাত শেই মিচেল এবং স্পোর্টস ইলাস্ট্রেটেড মডেল ব্রুকস নাদেরও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে গ্ল্যামার ছড়াবেন।

তবে শুধু নতুনরা নন, পুরনো ভক্তদের জন্য বড় চমক হিসেবে থাকছেন ডেভিড চোকাসি, যিনি তার সেই চিরচেনা ‘কোডি ম্যাডিসন’ চরিত্রে অতিথি শিল্পী হিসেবে ছোট পর্দায় ফিরছেন। আর পর্দার পেছনে এক্সিকিউটিভ প্রোডাকশনের গুরুদায়িত্বে আছেন অ্যাকশন ঘরানার ওস্তাদ পরিচালক ও প্রযোজক এমসিজি এবং ম্যাট নিক্সের মতো প্রতিভাবান নির্মাতারা।

ফক্স এন্টারটেইনমেন্ট ও ফ্রিম্যান্টলের যৌথ প্রযোজনায় নির্মিত এই মেগা রিবুট সিরিজটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে বিশ্বব্যাপী প্রিমিয়ার হতে যাচ্ছে। এর আগে ২০১৭ সালে ডোয়েন জনসন ও জ্যাক এফ্রনকে নিয়ে একটি হলিউড সিনেমা বানানো হলেও, এবার দীর্ঘ ফরম্যাটের সিরিজ হিসেবেই টিভির পর্দায় ঝড় তুলতে আসছে নতুন ‘বেওয়াচ’।

বেওয়াচড্রামা সিরিজহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে