Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি সিরিজ নিয়ে কেন ভারতে আপত্তি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৫
শেয়ার করুন:
নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি সিরিজ নিয়ে কেন ভারতে আপত্তি

‘জো বাচে হ্যায় সাং সামেইট লো’-এর তারকারা

আগামী ৪ ডিসেম্বর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তাদের প্রথম উর্দু অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেইট লো’। ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসির মতো একঝাঁক পাকিস্তানি সুপারস্টারকে নিয়ে নির্মিত এই সিরিজ ঘিরে উপমহাদেশ জুড়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।

কিন্তু মুক্তির ঠিক আগমুহূর্তে ভারতে এই সিরিজটি নিষিদ্ধ করার দাবিতে রীতিমতো কঠোর অবস্থান নিয়েছে বলিউডের চলচ্চিত্র শ্রমিক সংগঠন ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।

সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার কাছে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। চিঠিতে তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে, ‘ভারতের পর্দায় কোনো পাকিস্তানি মুখ, কণ্ঠ কিংবা গল্পের কোনো জায়গা নেই।’


আরও পড়ুন

‘ম্যায় হুঁ না’ কি আধুনিক রামায়ণ? যা বললেন ফারাহ খান

২৬ নভেম্বর ২০২৬

তাদের সাফ কথা, ৪ ডিসেম্বরের আগেই ভারতের তালিকা থেকে এই সিরিজটি সরাতে হবে। অন্যথায় নেটফ্লিক্সের অফিস ঘেরাও এবং দেশব্যাপী বয়কট আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।



শুধু এই সিরিজটি নিষিদ্ধ করাই নয়, বরং ভবিষ্যতে যেন কোনো ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানি কন্টেন্ট দেখানো না যায়, সেজন্য কঠোর শাস্তির বিধান রেখে একটি স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

নেটফ্লিক্স দাবি না মানলে ভারতীয় দর্শকদের প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন বাতিল করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, পাকিস্তানি প্রযোজনায় নেটফ্লিক্সের দেওয়া প্রতিটি রুপি ভারতের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।


আরও পড়ুন

৮ ঘণ্টা কাজ করতে চাওয়া দীপিকার পাশে করণ, বললেন ‘এটা তার অধিকার’

২৬ নভেম্বর ২০২৬

গত বছর কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। এরপরই ভারত সরকার দেশটির সব স্ট্রিমিং প্ল্যাটফর্মকে পাকিস্তানি নাটক বা সিনেমা প্রচার বন্ধের নির্দেশ দেয়।



বলিউড ইউনিয়নের অভিযোগ, ওই উত্তেজনার সময় সিরিজটির একাধিক পাকিস্তানি অভিনয়শিল্পী ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই এখন নেটফ্লিক্স ইন্ডিয়ায় সিরিজটি মুক্তি দিলে তা সরকারি নির্দেশনার চরম লঙ্ঘন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

এই সিরিজে পাকিস্তানি অভিনেতা হামজা আলী আব্বাসির উপস্থিতি নিয়েই সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছে বলিউড ইউনিয়ন। তাদের অভিযোগ, ২০১৭ সালে মুম্বাই হামলার মূল হোতা ও লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদের প্রকাশ্যে প্রশংসা করেছিলেন হামজা এবং তাকে ‘বিনয়ী ও মানবিক’ বলে অভিহিত করেছিলেন।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর, অভিনেতা সামাজিক মাধ্যমে সাঈদের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমার দেখা অন্যতম সেরা ও বিনয়ী মানুষ যিনি ধর্মীয় সহনশীলতা ও মানবতা প্রচার করেন’।

লস্কর-ই-তৈয়বা ও জামাত-উদ-দাওয়ার নেতা হাফিজ সাঈদ ২০০৮ সালের মুম্বাই হামলাসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত। জাতিসংঘের নিষেধাজ্ঞাভুক্ত এই ব্যক্তি সন্ত্রাসে অর্থায়নের মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে পাকিস্তানে কারাদণ্ড ভোগ করছেন।

তাই একটি আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া সিরিজের সঙ্গে আব্বাসির যুক্ত থাকার কারণে এআইসিডব্লিউএ এর চরম বিরোধিতা করছে।


আরও পড়ুন

অর্জুন কাপুরের সঙ্গে ছবি পোস্ট করে প্রেমের গুঞ্জন উসকে দিলেন সাহিবা বালি

২৬ নভেম্বর ২০২৬

মোমিনা দুরাইদ প্রযোজিত এই রোমান্টিক ড্রামায় অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, ইকরা আজিজ, মায়া আলী, আহাদ রাজা মীর, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসিসহ একঝাঁক তারকা।


আবেগগতভাবে গুটিয়ে থাকা আইন ছাত্র সিকান্দার এবং শিল্পী লিজার ইতালিতে পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা ভালোবাসা ও ক্ষত সারানোর গল্পই এই সিরিজের মূল বিষয়বস্তু; যার শুটিং হয়েছে পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যে।

২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলার পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে ওই বছরের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তা ও আইটি বিধিমালা উল্লেখ করে ওটিটি ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট বন্ধের নির্দেশ দেয়। এই বিধিনিষেধের পটভূমিই এখন নেটফ্লিক্স সিরিজটি ঘিরে এআইসিডব্লিউ-এর দাবির মূল ভিত্তি।


আরও পড়ুন

পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটোর মাথায় উঠল ‘মিস ইউনিভার্স’ মুকুট

২৫ নভেম্বর ২০২৬

২০১৬ সালের উরি হামলার পর থেকেই ভারতীয় বিনোদন শিল্পে পাকিস্তানি শিল্পী ও কনটেন্ট নিয়ে টানাপড়েন চলছে, যা ২০২৩ সালে বোম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ পেরিয়ে ২০২৫ সালের মে মাসে সরকারি অ্যাডভাইজরির মাধ্যমে ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞার রূপ নেয়।



ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই তারকাবহুল সিরিজটি বিশ্বব্যাপী মুক্তি পেলেও, নেটফ্লিক্স এখনো এআইসিডব্লিউএর সর্বশেষ দাবির বিষয়ে প্রকাশ্যে তাদের অবস্থান স্পষ্ট করেনি। তাই সিরিজটি ভারতীয় গ্রাহকদের কাছে অ্যাক্সেসযোগ্য হবে কি না তা নিশ্চিত নয়।

নেটফ্লিক্সজো বাচে হ্যায় সাং সামেইট লোহামজা আলী আব্বাসিপাকিস্তানি অভিনেতাপাকিস্তানি তারকাবিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও