Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

৮ ঘণ্টা কাজ করতে চাওয়া দীপিকার পাশে করণ, বললেন ‘এটা তার অধিকার’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৫
শেয়ার করুন:
৮ ঘণ্টা কাজ করতে চাওয়া দীপিকার পাশে করণ, বললেন ‘এটা তার অধিকার’

করণ জোহর ও দীপিকা পাড়ুকোন

বলিউডে কাজের সময়সীমা বা ‘৮ ঘণ্টার শিফট’ নিয়ে চলা দীর্ঘ বিতর্কে এবার সরাসরি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়ালেন নির্মাতা করণ জোহর ও সুপারস্টার অক্ষয় কুমার।

জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের সর্বশেষ পর্বে এসে দীপিকার দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে বলিউডের ‘লিঙ্গ বৈষম্য’ নিয়ে কড়া প্রশ্ন তুললেন করণ।

সম্প্রতি জিওহটস্টারে প্রচারিত ‘কফি উইথ করণ সিজন ৯’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার ও রবি কিষাণ। সেখানে অক্ষয়ের ভোর ৫টায় মিটিং করা ও সুশৃঙ্খল কাজের প্রশংসা করতে গিয়ে প্রসঙ্গক্রমে চলে আসে দীপিকা পাড়ুকোনের কথা।

দীপিকার পক্ষ নিয়ে করণ জোহর স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি দীপিকার সিদ্ধান্তকে ভীষণ সম্মান করি। তিনি যখন ৮ ঘণ্টার শিফটের কথা বলেন, তখন কেন একে এত বড় ইস্যু বানানো হয় আমি বুঝি না। এটা তার অধিকার, এবং কঠোর পরিশ্রম দিয়ে তিনি তা অর্জন করেছেন। তিনি একজন মা, একজন স্ত্রী এবং একজন পেশাদার মানুষ। পুরুষ তারকারা যখন এই সুবিধা চাইতে পারেন, তখন দীপিকা কেন পারবেন না? ইন্ডাস্ট্রিতে এই লিঙ্গ বৈষম্য মোটেও ন্যায্য নয়।’

আরও পড়ুন

অর্জুন কাপুরের সঙ্গে ছবি পোস্ট করে প্রেমের গুঞ্জন উসকে দিলেন সাহিবা বালি

২৬ নভেম্বর ২০২৬

করণের কথায় সায় দিয়ে নিয়মানুবর্তিতার জন্য পরিচিত অক্ষয় কুমারও জানান, সুনির্দিষ্ট ও সময়মতো ৮ ঘণ্টার শুটিং শিডিউল মেনে চললে কাজের মান তো কমেই না, বরং সেটের সবার জন্যই তা মঙ্গলজনক হয়। এসময় তারা টম ক্রুজ ও ক্রিস্টোফার নোলানের হলিউড প্রজেক্টগুলোর নিখুঁত সময় ব্যবস্থাপনার উদাহরণও টেনে আনেন।

গত বছর ৮ ঘণ্টার শিফটের দাবিকে কেন্দ্র করে নির্মাতাদের সঙ্গে মতবিরোধের জেরে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং পরবর্তীতে ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছিলেন দীপিকা।

সে সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বহু পুরুষ সুপারস্টার বছরের পর বছর ৮ ঘণ্টা কাজ করলেও কোনো কথা হয় না, অথচ একজন নারী এই দাবি তুললেই তাকে ‘জেদি’ বা ‘অসহযোগী’ তকমা দেওয়া হয়।

দীপিকা পাড়ুকোনকরণ জোহরবলিউড তারকাবিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও