Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কাঁদতে কাঁদতেই শুরু, তারপরই সুপারস্টার ধানুশ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫৯
কাঁদতে কাঁদতেই শুরু, তারপরই সুপারস্টার ধানুশ

ধানুশ

তামিল সিনেমা থেকে শুরু করে বলিউড, এমনকি হলিউডের ‘দ্য গ্রে ম্যান’ ছবিতেও নিজের অভিনয়ের ডঙ্কা বাজিয়েছেন সাউথ সুপারস্টার ধানুশ। আজ তিনি একাধারে অভিনেতা, পরিচালক ও সফল প্রযোজক।

কিন্তু শুনলে অবাক হবেন, বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তের মনে রাজত্ব করা এই ধানুশ নাকি কখনোই অভিনেতা হতেই চাননি! এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে শুটিংয়ের ঠিক আগ মুহূর্তে বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন এবং বাবাকে বলতেন, ‘আমাকে এই সিনেমার জগৎ থেকে মুক্তি দাও, আমি চলে যাব!’

সম্প্রতি ধানুশের বাবা তথা সাউথ সিনেমার গুণী পরিচালক কস্তুরী রাজা এক অনুষ্ঠানে মেগাস্টার ধানুশের ক্যারিয়ারের শুরুর দিকের এই অজানা ও মজার গোপন তথ্য ফাঁস করেছেন।

নিজের নাতি পাভিশের নতুন সিনেমা ‘লাভ ওহ লাভ’-এর এক প্রচারণামূলক অনুষ্ঠানে এসে কস্তুরী রাজা তার পরিবারের সিনেমা-যোগসূত্র নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানালেন, তার পরিবারে বর্তমানে তিনজন নামকরা পরিচালক রয়েছেন, কিন্তু একমাত্র ধানুশের বড় ভাই সেলভারাঘবন ছাড়া আর কেউ স্বেচ্ছায় এই লাইনে আসেননি।

আরও পড়ুন

মার্ভেলের খলনায়িকা ‘ম্যাডাম গাও’ আর নেই

১৩ জুলাই ২০২৬

ধানুশের প্রসঙ্গে স্মৃতিচারণ করে বাবা কস্তুরী রাজা বলেছেন, “ধানুশ সিনেমা জগৎটাকে একদমই পছন্দ করত না। প্রথম ৫-৬টা সিনেমা শেষ করার আগ পর্যন্ত সিনেমার প্রতি ওর কোনো আগ্রহই ছিল না। আমি যখন ওকে নিয়ে ওর প্রথম ছবি ‘থুল্লুভাধো ইলামাই’ তৈরি করছিলাম, ও প্রায়ই সেটে এসে কান্নাকাটি করত। শট নেওয়ার ঠিক আগে কেঁদে কেঁদে বলত— ‘বাবা, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি অভিনয় করব না!’”

কস্তুরী রাজা আরও জানালেন, তিনি নিজে সিনেমা জগতের মানুষ হলেও চাননি তার সন্তানরা এই অনিশ্চিত পেশায় আসুক। সন্তানদের পড়াশোনা করিয়ে বড় মানুষ করার জেদ ছিল তার। কস্তুরী রাজা এতটাই কঠোর ছিলেন, ধানুশ বা তার ভাইকে কখনো কোনো সিনেমার প্রিভিউ শো বা শুটিং দেখাতেও নিয়ে যেতেন না।

ধানুশের বড় ভাই সেলভারাঘবন ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গোল্ড মেডেলিস্ট। সে যখন হুট করে পড়াশোনা ছেড়ে সিনেমায় আসার বায়না ধরে, তখন কস্তুরী রাজা তাকে বুঝিয়ে-শুনিয়ে আগে ডিগ্রি শেষ করান এবং পরে ধানুশ ও সেলভারাঘবন দুজনেই সিনেমার দুনিয়ায় পা রাখেন।

আজকের দিনে দাঁড়িয়ে ধানুশকে ছাড়া তামিল সিনেমা কল্পনাই করা যায় না। যে ছেলেটি একসময় সেটে এসে অভিনয়ের ভয়ে কাঁদত, আজ তার ঝুলিতে রয়েছে একাধিক ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার!

ধানুশের বাবার মুখ থেকে তার এই রুপালি পর্দায় আসার পেছনের সংগ্রামের গল্প শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে দারুণ চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন, ধানুশ হয়তো সিনেমাকে চাননি; কিন্তু নিয়তিই ধানুশকে টেনে এনেছে তার আসল জায়গায়!

ধানুশদক্ষিণী তারকাঅভিনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২