তামিল সিনেমা থেকে শুরু করে বলিউড, এমনকি হলিউডের ‘দ্য গ্রে ম্যান’ ছবিতেও নিজের অভিনয়ের ডঙ্কা বাজিয়েছেন সাউথ সুপারস্টার ধানুশ। আজ তিনি একাধারে অভিনেতা, পরিচালক ও সফল প্রযোজক। কিন্তু শুনলে অবাক হবেন, বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তের মনে রাজত্ব করা এই ধানুশ নাকি কখনোই অভিনেতা হতেই চাননি! এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে শুটিংয়ের ঠিক আগ মুহূর্তে বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন এবং বাবাকে বলতেন, ‘আমাকে এই সিনেমার জগৎ থেকে মুক্তি দাও, আমি চলে যাব!’ সম্প্রতি ধানুশের বাবা তথা সাউথ সিনেমার গুণী পরিচালক কস্তুরী রাজা...