Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

ব্যাংক ডাকাতি থেকে বাঁচার লড়াই, ‘কারা’ ট্রেলারে ধানুশের বিধ্বংসী রূপ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৭
ব্যাংক ডাকাতি থেকে বাঁচার লড়াই, ‘কারা’ ট্রেলারে ধানুশের বিধ্বংসী রূপ

সংগৃহীত ছবি

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো ধানুশের নতুন সিনেমা ‘কারা’র ট্রেলার। ট্রেলারটি শুরু হয় একটি উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে। যেখানে দেখা যায়, উপসাগরীয় যুদ্ধের ষষ্ঠ মাস চলছে, চারদিকে তেলের আকাল আর আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি। এই চরম অরাজকতা আর দুর্নীতির মাঝে জন্ম নেয় এক দুর্ধর্ষ অপরাধী কারাসামি, অর্থাৎ ধানুশ।

কারাসামি কারও তোয়াক্কা না করে একের পর এক ব্যাংক ডাকাতি করে চলেছে। এমনকি দিনের আলোতেও তাকে আটকানোর মতো কেউ নেই। এই দুর্ধর্ষ ডাকাতকে ধরার মিশনে নামেন একজন কঠোর পুলিশ অফিসার, যার চরিত্রে অভিনয় করেছেন মালয়ালাম অভিনেতা সুরজ ভেঞ্জারামুড়ু। দুজনের এই ইঁদুর-বিড়াল লড়াই হতে চলেছে সিনেমার মূল আকর্ষণ।

​গল্পের মোড় ঘোরে কয়েক বছর পর, যখন কারাসামি সংসারী হয়। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বর্তমানের সেনসেশন মামিথা বাইজু। ট্রেলারে দেখা যায়, মামিথা তাকে প্রশ্ন করছেন, তিনি সারাদিন কোথায় ছিলেন? কারাসামির কাছে কোনো উত্তর নেই; কিন্তু তার রক্তে রয়ে গেছে উঁচু দালান থেকে ঝাঁপ দেওয়া আর দেয়াল ভেঙে চুরি করার পুরনো অভ্যাস। এই অতীত অভ্যাস কীভাবে তার বর্তমান জীবনকে বিপন্ন করে তোলে, তা নিয়েই এগোবে সিনেমার কাহিনি।

​সিনেমার সংগীত পরিচালনা করেছেন জিভি প্রকাশ কুমার এবং সিনেমাটোগ্রাফিতে আছেন থেনি ঈশ্বর। তবে সিনেমাটি নিয়ে সম্প্রতি একটি বিতর্কও দানা বেঁধেছে। তামিল মেয়ের চরিত্রে মামিথা বাইজুকে কাস্ট করা এবং তার ত্বকের রঙ কালো করার বিষয়ে সমালোচনার মুখে পড়েন পরিচালক বিঘ্নেশ রাজা। তিনি জানান, প্রায় ২০ থেকে ২৫ জনের অডিশন নেওয়ার পর মামিথার পারফরম্যান্সই তার চরিত্রের জন্য সবচেয়ে জুতসই মনে হয়েছে।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ৩০ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা।

ধানুশকারাদক্ষিণী সিনেমাট্রেলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প