Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

‘অবশ্যই আরও ভালো সিনেমা ছিল’, জাতীয় পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৫০
শেয়ার করুন:
‘অবশ্যই আরও ভালো সিনেমা ছিল’, জাতীয় পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ

ধানুশ

দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় তারকা ধানুশ। সম্প্রতি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার পরিচালিত ও অভিনীত সিনেমা ‘রায়ান’ সেরা তামিল চলচ্চিত্রের পুরস্কার জয় করায় নেট দুনিয়ায় ওঠে তুমুল বিতর্ক ও সমালোচনার ঝড়।

সিনেমা বোদ্ধা ও ভক্তদের অনেকেরই দাবি ছিল, ‘মহারাজা’ কিংবা ‘মিয়াঝাগান’-এর মতো দুর্দান্ত সিনেমা থাকা সত্ত্বেও ‘রায়ান’ কেন এই পুরস্কার পেল! এবার সেই বিতর্কের মুখ খুললেন খোদ ধানুশ।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধানুশ অত্যন্ত সততার সঙ্গে বিতর্কের বিষয়টি স্বীকার করে নেন। তিনি বলেছেন, ‘আমি রায়ান সিনেমার জন্য সেরা তামিল চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পেয়েছি। আমি একদম সত্যিটা স্বীকার করছি, সেই বছর অবশ্যই রায়ানের চেয়েও অনেক ভালো ভালো সিনেমা ছিল। অন্য সিনেমাগুলোর ভক্তরা যে ক্ষোভ প্রকাশ করেছেন বা তাদের প্রিয় ছবির পক্ষে দাঁড়িয়েছেন, এটাকে আমি মন থেকে সম্মান জানাই।’

নিজের অতীত ক্যারিয়ারের ব্যর্থতার গল্প টেনে ধানুশ আক্ষেপ করে বলেছেন, ‘আজ যারা সমালোচনা করছেন তাদের বলতে চাই, আমার ‘অদু ওরু কানা কালাম’, ‘পুদুপেট্টাই’, ‘৩’, ‘ময়ক্কম এন্না’, ‘বড়া চেন্নাই’, ‘কর্ণন’ কিংবা ‘রাঞ্জনা’-র মতো সিনেমাগুলোর কথা মনে আছে? সেগুলোতে আমার অভিনয় দেখে সবাই বলেছিলেন আমি নিশ্চিত জাতীয় পুরস্কার পাব। কিন্তু আমি তো পাইনি! কখনো কখনো ভাগ্যের জোরে বা নিয়তির নিয়মে কিছু পুরস্কার চলে আসে। রায়ানের ক্ষেত্রেও সেটাই হয়েছে।’

আরও পড়ুন

আমি শো-পিস হতে সিনেমায় আসিনি, কেন বললেন শেহনাজ গিল

২৭ জুলাই ২০২৬


সমালোচকদের কথায় কান না দিয়ে অর্জনকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেছেন, ‘ছবিটি যেমনই হোক না কেন, এতে আমার দেওয়া পরিশ্রম ও সততা একদম খাঁটি ছিল। একজন তামিল হিসেবে আমার দেশে আরও দুটি জাতীয় পুরস্কার এসেছে, এটাকে দয়া করে ছোট করবেন না; বরং উদযাপন করুন।’

সবশেষে তামিল মেগাস্টার অজিত কুমারের বিখ্যাত ডায়লগ টেনে ধানুশ ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদের থালা অজিত স্যার যেমনটা বলেছিলেন, যতক্ষণ না আপনি নিজে হার মানছেন, এই দুনিয়ায় কেউ আপনাকে হারাতে পারবে না!’

বিজয় সেতুপতির ‘মহারাজা’ এবং কার্তির ‘মিয়াঝাগান’ সিনেমা দুটিকে পেছনে ফেলে ধানুশের ‘রায়ান’ জাতীয় পুরস্কার পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। একই সঙ্গে ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমার জন্য ধানুশ নিজেও অভিনয়ে বিশেষ সম্মাননা লাভ করেন।

ধানুশজাতীয় চলচ্চিত্র পুরস্কারবিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে