Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

আমি শো-পিস হতে সিনেমায় আসিনি, কেন বললেন শেহনাজ গিল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৪:৪০
শেয়ার করুন:
আমি শো-পিস হতে সিনেমায় আসিনি, কেন বললেন শেহনাজ গিল

শেহনাজ গিল

‘বিগ বস ১৩’ থেকে তুমুল জনপ্রিয়তা পান শেহনাজ গিল। এরপর সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং পরে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করলেও, সম্প্রতি হিন্দি সিনেমা ছেড়ে আবারও নিজের পুরনো ঘরানা অর্থাৎ পাঞ্জাবি চলচ্চিত্রে মনোযোগ দিয়েছেন তিনি।

বলিউডের সুযোগ হাতছাড়া হওয়া এবং আইটেম গানে পারফর্ম না করার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

হিন্দি সিনেমায় কেন কম দেখা যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে নিউজ১৮-কে শেহনাজ অত্যন্ত সোজা ভাষায় বলেছেন, ‘সিনেমা এমন একটি জায়গা যেখানে ভালো কাজের মাধ্যমে মানুষের মনে সারা জীবনের জন্য ছাপ ফেলে যাওয়া যায়। আমি শুধু তিনটি গান আর গ্ল্যামারাস লুকে নিজেকে উপস্থাপন করার জন্য নায়িকা হতে চাইনি। আমি কোনো শো-পিস হতে আসিনি যে শুধু এসে একটু হেসে চলে যাব।’

তিনি আরও স্পষ্ট করেন, প্রধান চরিত্রে অভিনয় করতেই হবে এমন কোনো কথা নেই, তবে হিন্দি সিনেমায় তার চরিত্রটি যেন গল্পের মূল গতিপথ তৈরি করতে পারে, এমন শক্তিশালী ভূমিকা পেলে তবেই তিনি কাজ করবেন।

আরও পড়ুন

ক্রিস্টোফার নোলানের মুখে কিংবদন্তি সত্যজিৎ রায়ের প্রশংসা

২৭ জুলাই ২০২৬


নিজের অভিনয় ক্যারিয়ারের লক্ষ্য ব্যাখ্যা করতে গিয়ে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের কথা টেনে আনেন শেহনাজ। তিনি জানালেন, তিনি এখন রাধিকা আপ্তের দেখানো পথ অনুসরণ করতে চান। রাধিকা গ্ল্যামারের পেছনে ছোটেন না; বরং নিজের অভিনয় দক্ষতা আর শক্তিশালী চরিত্র চয়নের জন্য পরিচিত। শেহনাজের স্বপ্ন এমনই একজন আসল ও উঁচুমাপের শিল্পী হওয়া।

বলিউড নিয়ে নিজের আক্ষেপ থাকলেও পাঞ্জাবি সিনেমা জগতে শেহনাজ এখন অন্যতম শীর্ষ তারকা। নিজের অবস্থান নিয়ে তিনি বলেছেন, ‘সত্যি বলতে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে আমাকে কেন্দ্র করে সিনেমা তৈরি হয় এবং সেখানে লিড রোলের প্রস্তাব অনেক বেশি। সেখানে আমাকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হয়, যা বলিউডে হচ্ছিল না।’

সম্প্রতি শেহনাজের পাঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’ মুক্তি পেয়েছে। এ ছাড়া আগামীতে ‘সিং ভার্সেস কৌর ২’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শেহনাজকে।

শেহনাজ গিলবলিউড সিনেমামন্তব্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে