শুটিং সেটে বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও মানেই মজার সব মুহূর্ত। তবে এবার এমন এক ভিডিও ভাইরাল হলো, যা দেখে উদ্বেগে পড়েছেন শেহনাজ গিলের ভক্তরা।সিনেমার শুটিং চলাকালে হঠাৎ এক দুর্ঘটনার মুখে পড়েছেন অভিনেত্রী শেহনাজ গিল! শুটিং চলাকালীন দৌড়াতে গিয়ে নাকে পরার নথ সোজা মুখের ভেতর ঢুকে যায় তার। ধারণা করা হচ্ছে, তিনি সেই নথটি গিলে ফেলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছেন।শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দৃশ্য অনুযায়ী সেটে দৌড়াচ্ছিলেন শেহনাজ। হঠাৎ করেই তার নাকের নথ খুলে মুখের ভেতর...