Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রাঘবের সঙ্গে শেহনাজ গিলের প্রেমের গুঞ্জন!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৮
শেয়ার করুন:
রাঘবের সঙ্গে শেহনাজ গিলের প্রেমের গুঞ্জন!

রাঘব জুয়াল ও শেহনাজ গিল

শেহনাজ গিল জনপ্রিয়তা পেয়েছিল রিয়েলিটি শো ‘বিগ বস’ থেকে। অন্যদিকে রাঘব জুয়াল জনপ্রিয় ড্যান্সার ও অভিনেতা হিসেবে পরিচিত। বলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে রাঘব ও শেহনাজের প্রেমের গুঞ্জন।

সম্প্রতি রাঘবের জন্মদিনের পার্টিতে তাদের হাত ধরাধরি করে ঢোকা। আবার গাড়িতে ওঠার সময় একটি ভাইরাল ভিডিওতে শেহনাজকে রাঘবের কোলে বসে থাকতে দেখার পর অনেকেই ধরে নিয়েছিলেন, চুটিয়ে প্রেম করছেন এই জুটি।

তবে এবার সেই চর্চায় পানি ঢাললেন খোদ শেহনাজ। রাঘবকে নিজের ‘খুব ভালো বন্ধু’ দাবি করে তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানালেন ভক্তদের।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘পিঙ্কভিলা’-র সাথে এক আড্ডায় রাঘবের সাথে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বেশ চতুরতার সাথে তা এড়িয়ে যান ‘কিসি কা ভাই কিসি কি জান’ খ্যাত এই অভিনেত্রী।

আরও পড়ুন

‘প্রেমিক থাকলে অন্য কাউকে চুমু খাব না’— সাই পল্লবীর মন্তব্যে বিতর্ক

১৫ জুলাই ২০২৬


শেহনাজ সরাসরি বলেছেন, দয়া করে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না। এরপরই ব্যক্তিগত জীবন আড়ালে রেখে তিনি রাঘবের আসন্ন ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর প্রচারণায় মেতে ওঠেন।

রাঘবের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ প্রকাশ করে শেহনাজ বলেছেন, “আমার খুব কাছের বন্ধু রাঘবের একটা নতুন সিনেমা আসছে ‘ভাই তেরা স্টার হ্যায়’। আপনারা দয়া করে ছবিটিকে সাপোর্ট করুন। ও আমার ভীষণ ভালো বন্ধু, আর ওর এই ছবিটা হিট হওয়া খুব দরকার।”

নেপোটিজমের বাইরে এসে রাঘবের এই লড়াইয়ের প্রশংসা করে শেহনাজ আরও বলেছেন, ‘হিরো বা মেইন লিড হিসেবে ও এবারই প্রথম বড় পর্দায় আসছে। ও ইন্ডাস্ট্রির বাইরের ছেলে, নিজের পরিশ্রমে আজ এই জায়গায় পৌঁছেছে। তাই ওর সিনেমাটা থিয়েটারে গিয়ে দেখা আপনাদের দায়িত্ব।’

২০২৩ সালে মুক্তি পাওয়া সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে একসাথে কাজ করেছিলেন শেহনাজ ও রাঘব। ছবির প্রচারণায় এসে খোদ ভাইজান ইঙ্গিত দিয়েছিলেন যে শুটিং সেটে দুজনের মধ্যে বিশেষ কিছু একটা চলছে।

আরও পড়ুন

মা হওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার কথা জানালেন সামান্থা

১৫ জুলাই ২০২৬


সালমান রসিকতা করে বলেছিলেন, ‘আমি সেটে দুজনের সুন্দর কেমিস্ট্রি দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত কাজ হয়নি, অন্তত এক পক্ষ থেকে তো নয়ই!’ সালমানের এই মন্তব্যের পর থেকেই এই জুটিকে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

অবশ্য পরবর্তীতে রাঘব জুয়াল স্পষ্ট জানিয়ে দেন যে সালমান স্রেফ মজা করেছিলেন এবং তারা কেবলই ভালো সহকর্মী ও বন্ধু। এবার শেহনাজের এই মন্তব্যের মাধ্যমে তাদের প্রেমকাহিনীর গুঞ্জন আপাতত থিতু হলো বলেই মনে করছেন ভক্তরা।

শেহনাজ গিলরাঘব জুয়ালবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার