Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

ক্রিস্টোফার নোলানের মুখে কিংবদন্তি সত্যজিৎ রায়ের প্রশংসা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৭
শেয়ার করুন:
ক্রিস্টোফার নোলানের মুখে কিংবদন্তি সত্যজিৎ রায়ের প্রশংসা

সংগৃহীত ছবি

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও গুণী পরিচালক ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’ কিংবা ‘দ্য ডার্ক নাইট’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।

অস্কারজয়ী এই পরিচালক এবার ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এবং তার বিশ্বখ্যাত ‘অপু ট্রিলজি’র প্রশংসায় পঞ্চমুখ হলেন।

বিশেষ করে ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের মাইলফলক ‘পথের পাঁচালী’ দেখে তিনি কতটা মুগ্ধ হয়েছিলেন, সেই অভিজ্ঞতা ভাগ করেছেন নোলান।

সম্প্রতি নিউ ইয়র্কে বিখ্যাত অনলাইন আর্কাইভ ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ পরিদর্শনের সময় এক ভিডিও বার্তায় সত্যজিৎ রায়ের বিখ্যাত ‘অপু ট্রিলজি’ হাত তুলে নেন নোলান।

ভিডিওতে তিনি বলেছেন, ‘ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের এই অপু ট্রিলজির প্রথম সিনেমা পথের পাঁচালী। এটি সত্যিই এক অবিশ্বাস্য সৃষ্টি! সিনেমাটি দেখার পর আমি একদম স্তব্ধ ও মুগ্ধ হয়ে গিয়েছিলাম।’

আরও পড়ুন

জানা গেল নতুন ব্ল্যাক প্যান্থারের নাম

২৬ জুলাই ২০২৬


একই সঙ্গে নোলান জানান, তিনি পথের পাঁচালী দেখলেও এই ট্রিলজির বাকি দুটি পর্ব, ‘অপরাজিত’ এবং ‘অপুর সংসার’ এখনও দেখার সুযোগ পাননি। ট্রিলজিটির বাকি অংশ দেখে অপুর জীবনকাহিনি সম্পূর্ণ করার জন্য তিনি দারুণ উৎসুক হয়ে আছেন।

নোলানের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কিছুদিন আগেই নিজের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-র প্রচারে ভারতে এসেছিলেন তিনি। গত ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাওয়া এই সিনেমার প্রচারে নোলানের সাথে ছিলেন প্রযোজক এমা থমাস এবং হলিউড তারকা ম্যাট ডেমন ও টম হল্যান্ড।

মুম্বাইয়ের এক সংবাদ সম্মেলনে নোলান বলেছেন, ‘ভারতের দর্শক যেভাবে সিনেমাকে ভালোবাসে এবং মূল্যায়ন করে, বিশ্বের আর কোথাও তা দেখা যায় না। এখানকার চলচ্চিত্র সংস্কৃতির প্রতি আমার আলাদা এক টান রয়েছে।’

তবে এটিই প্রথম নয়; এর আগেও ভারতের প্রতি ভালোবাসা থেকে নিজের সুপারহিট সিনেমা ‘টেনেট’-এর কিছু অংশের শুটিং মুম্বাইতে এবং ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর গুরুত্বপূর্ণ দৃশ্য যোধপুরের ঐতিহাসিক মেহরানগড় দুর্গে করেছিলেন এই দক্ষ পরিচালক।

ক্রিস্টোফার নোলানসত্যজিৎ রায়অপু ট্রিলজিসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে