বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও গুণী পরিচালক ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’ কিংবা ‘দ্য ডার্ক নাইট’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। অস্কারজয়ী এই পরিচালক এবার ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এবং তার বিশ্বখ্যাত ‘অপু ট্রিলজি’র প্রশংসায় পঞ্চমুখ হলেন।বিশেষ করে ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের মাইলফলক ‘পথের পাঁচালী’ দেখে তিনি কতটা মুগ্ধ হয়েছিলেন, সেই অভিজ্ঞতা ভাগ করেছেন নোলান।সম্প্রতি নিউ ইয়র্কে বিখ্যাত অনলাইন আর্কাইভ ‘ক্রাইটেরিয়ন...