Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মার্ভেলের খলনায়িকা ‘ম্যাডাম গাও’ আর নেই

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:২৩
মার্ভেলের খলনায়িকা ‘ম্যাডাম গাও’ আর নেই

ওয়াই চিং হো

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বিখ্যাত সুপারহিরো সিরিজ ‘ডেয়ারডেভিল’ যারা দেখেছেন, তাদের মনে লাঠি হাতে এক রহস্যময়ী বৃদ্ধা ‘ম্যাডাম গাও’ চরিত্রটি চিরকালের জন্য দাগ কেটে থাকার কথা।

শান্ত চেহারার আড়ালে অপরাধ জগতের সেই ভয়ংকর ও ক্ষমতাবান খলচরিত্রটিকে যিনি পর্দায় জীবন্ত করে তুলেছিলেন, সেই হংকং-বংশোদ্ভূত প্রবীণ অভিনেত্রী ওয়াই চিং হো আর নেই। গত শনিবার ৮৩ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারকে গায়িকার পরিবার জানায়, এই কঠিন সময়ে বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের ভালোবাসা ও সুন্দর সব বার্তা তাদের পরিবারকে সান্ত্বনা দিচ্ছে।

১৯৪৩ সালে হংকংয়ে জন্ম নেওয়া ওয়াই চিং হো পরবর্তীতে যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং থিয়েটার, নাটক ও সিনেমার জগতে নিজের এক অনন্য অবস্থান তৈরি করেন। ১৯৮৩ সালে একটি টিভি সিরিজ দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী ক্যারিয়ারে বহু নামী দামী প্রজেক্টে কাজ করেছেন।

পিক্সারের বিখ্যাত অ্যানিমেশন সিনেমা ‘টার্নিং রেড’-এর ‘গ্র্যান্ডমা উ’ চরিত্রটির পেছনে যে মিষ্টি কণ্ঠটি ছিল, সেটিও ছিল এই ওয়াই চিং হো-র। এছাড়া ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ বা ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’-এর মতো বিশ্বখ্যাত সিরিজেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন

নিজের বায়োপিকে দীপিকাকেই চান হেমা মালিনী

১৩ জুলাই ২০২৬

তবে ২০১৫ সালে মার্ভেলের ‘ডেয়ারডেভিল’ সিরিজে আন্ডারওয়ার্ল্ড ডন ম্যাডাম গাও চরিত্রে তার অভিনয় তাকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরবর্তীতে মার্ভেলের ‘আয়রন ফিস্ট’ এবং ‘দ্য ডিফেন্ডার্স’ সিরিজেও এই চরিত্রে দেখা যায় তাকে। কম কথা বলা, ধীরস্থির কিন্তু অসম্ভব প্রভাবশালী এই চরিত্রটি মার্ভেল ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা খলচরিত্র হিসেবে সমাদৃত।

ওয়াই চিং হো-র প্রয়াণে হলিউড ও থিয়েটার পাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ডেয়ারডেভিল সিরিজে তার সহযোগী ভিলেন ‘নবু’ চরিত্রের অভিনেতা পিটার শিনকোডা আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আমি আপনাকে কোনোদিন ভুলব না। ক্যামেরার সামনে আর পেছনে আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত থেকে আমি নতুন কিছু শিখেছি। আপনি ছিলেন একজন সত্যিকারের জ্ঞানী ও চমৎকার মানুষ।’

অন্যদিকে, ২০১৯ সালে তার প্রথম ছবিতে অভিনয় করার অভিজ্ঞতার কথা মনে করে জুডি লেই নামের এক তরুণ নির্মাতা জানান, শুটিংয়ের আগের রাতে লোকেশন বাতিল হয়ে গেলেও ওয়াই চিং হো কোনো রাগ বা বিরক্তি প্রকাশ করেননি। বরং পরদিন সকালে নিজেই নিজের কস্টিউম নিয়ে নতুন লোকেশনে হাজির হয়ে যান। নবাগতদের প্রতি তার এই অসীম ধৈর্য ও ভালোবাসা আজীবন মনে রাখার মতো।

মঞ্চ থেকে শুরু করে মার্ভেলের রূপালি পর্দা কাঁপানো এই গুণী অভিনেত্রীর প্রয়াণে বিশ্বজুড়ে থাকা মার্ভেল ও সিনেমাপ্রেমীরা গভীর সমবেদনা জানাচ্ছেন। ওয়ান অ্যান্ড অনলি ‘ম্যাডাম গাও’ হিসেবে তিনি ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল।

ওয়াই চিং হোমার্ভেলমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২