Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নিজের বায়োপিকে দীপিকাকেই চান হেমা মালিনী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৪০
নিজের বায়োপিকে দীপিকাকেই চান হেমা মালিনী

সংগৃহীত ছবি

বলিউডের রূপালী পর্দায় দীর্ঘ ৬০ বছর, হীরক জয়ন্তী পার করে ফেললেন এভারগ্রিন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। আর এই বিশেষ মাইলফলক উদযাপনের মঞ্চেই অবধারিতভাবে উঠে এলো তার বায়োপিক বা জীবনীর প্রসঙ্গ।

যদি কখনো পর্দায় হেমা মালিনীর জীবনী তুলে ধরা হয়, তবে তার চরিত্রে কাকে সবচেয়ে বেশি মানাবে? এই প্রশ্নের জবাবে কোনো দ্বিধা না রেখেই হেমা মালিনী বেছে নিলেন বর্তমান প্রজন্মের বলিউড কুইন দীপিকা পাড়ুকোনকে!

ইন্ডাস্ট্রিতে ৬০ বছর পূর্তির এক জমকালো অনুষ্ঠানে হেমা মালিনীকে জিজ্ঞেস করা হয়েছিল, দীপিকাকে তার বায়োপিকের জন্য আদর্শ মনে হয় কি না? জবাবে মৃদু হেসে হেমা বলেছেন, ‘দীপিকা যদি নিজে চায়, তবে ও অবশ্যই এটা করতে পারে। আসলে যে কেউই করতে পারে, তবে দীপিকা ভীষণ সুন্দরী এবং প্রতিভাবান একটি মেয়ে।’

হঠাৎ করেই যে হেমা মালিনী দীপিকার নাম নিয়েছেন, তা কিন্তু নয়। এই দুই অভিনেত্রীর আত্মিক টান বেশ পুরনো। ২০১৫ সালে হেমা মালিনী যখন তার অফিশিয়াল আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ প্রকাশ করার সিদ্ধান্ত নেন, তখন বইটি উন্মোচনের জন্য তিনি নিজেই দীপিকা পাড়ুকোনকে বেছে নিয়েছিলেন।

শুধু তাই নয়, দীপিকার ক্যারিয়ারের প্রথম ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’-এর সাথেও জড়িয়ে আছেন হেমা। সেই ছবিতে দীপিকার করা আইকনিক ‘শান্তিপ্রিয়া’ চরিত্রটি মূলত হেমা মালিনীর বাস্তব জীবনের ছায়া অবলম্বনেই তৈরি হয়েছিল, যাকে সিনেমার ভেতরেও ‘ড্রিম গার্ল’ বলে ডাকা হতো।

আরও পড়ুন

হঠাৎ কেন বিশ্বজুড়ে মুখে মুখে ‘ইউ নেভার টেইক মি টু বাংলাদেশ’?

১২ জুলাই ২০২৬

ইন্ডাস্ট্রিতে ৬০ বছরের এই মহাকাব্যিক জার্নি শেষে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন হেমা। তিনি লিখেছেন, ‘কী দারুণ সুসংগঠিত এবং স্মরণীয় একটি অনুষ্ঠান! আমার ডায়মন্ড জুবিলি উৎসব এত জাঁকজমকের সাথে উদযাপিত হবে তা ভাবিনি। আর হলের দর্শকরা যেভাবে আমার পুরনো ছবির গানে মজে ছিলেন এবং শেষ পর্যন্ত বসে ছিলেন, তা দেখে আমি আপ্লুত।’ এই অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ও আশিস শেলার উপস্থিত থেকে হেমা এবং তার স্বামী কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর ভূয়সী প্রশংসা করেন।

১৯৬৮ সালে রাজ কাপুরের বিপরীতে ‘স্বপ্নো কা সওদাগর’ দিয়ে শুরু করে ‘শোলে’, ‘সীতা অউর গীতা’ কিংবা ‘ভাগবান’-এর মতো কালজয়ী ছবি উপহার দেওয়া হেমা মালিনী আজও কোটি ভক্তের হৃদয়ে সমান উজ্জ্বল।

এখন দেখার বিষয়, হেমা মালিনীর সবুজ সংকেত পাওয়ার পর দীপিকা পাড়ুকোন কবে এই ড্রিম গার্লের চরিত্রে বড় পর্দায় হাজির হন!

হেমা মালিনীদীপিকা পাড়ুকোনবায়োপিকবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী