Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

৮ ঘণ্টা বিমান চালিয়ে কানে, জন ট্রাভোল্টার হাতে উঠলো স্বর্ণপাম

জনি হক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৯:৩৯
৮ ঘণ্টা বিমান চালিয়ে কানে, জন ট্রাভোল্টার হাতে উঠলো স্বর্ণপাম

জন ট্রাভোল্টার হাতে সম্মানসূচক স্বর্ণপাম (ছবি: রয়টার্স)

অভিনেতা পরিচয়ের বাইরে হলিউড তারকা জন ট্রাভোল্টা একজন দক্ষ পাইলট। ৯ হাজার ঘণ্টার বেশি সময় ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা আছে তার। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আট ঘণ্টা উড়োজাহাজ চালিয়ে ফ্রান্সের দক্ষিণে কান শহরে অবতরণ করেছেন তিনি। ভূমধ্যসাগরের তীরে পৌঁছাতেই তাকে চমকে দিলেন কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা। নিজের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন তিনি। আবেগাপ্লুত হওয়ায় চোখের কোণে জল জমে গিয়েছিল তার। অশ্রু সংবরণ করে তিনি বললেন, ‘এটি অস্কারের চেয়েও বড় কিছু।’

নিউজিল্যান্ডের পরিচালক পিটার জ্যাকসন উদ্বোধনী আয়োজনে এবং আমেরিকান অভিনেত্রী-গায়িকা বারব্রা স্ট্রাইস্যান্ড সমাপনী অনুষ্ঠানে আজীবন সম্মাননার সমতুল্য সম্মানসূচক স্বর্ণপাম পাবেন, এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা। জন ট্রাভোল্টার স্বর্ণপাম পাওয়া তাই বড় একটি চমক। যদিও গত কয়েকটি আসরে প্রতিবার অন্তত একজনকে চমক হিসেবে এই সম্মাননা প্রদান করেছেন আয়োজকরা।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফ্রান্সের দক্ষিণে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে জন ট্রাভোল্টার হাতে স্বর্ণপাম তুলে দেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ। বাবার এই অর্জন সামনে থেকে দেখেছেন মেয়ে এলা ব্লু ট্রাভোল্টা। তিনি একই বিমানে চড়ে কানে এসেছেন। ইনস্টাগ্রামে জন ট্রাভোল্টার একটি পোস্টে জানা যায়, নিজেই আকাশযানটি চালিয়ে কানে পৌঁছেছেন।

জন ট্রাভোল্টা ও তার মেয়ে এলা ব্লু ট্রাভোল্টা (ছবি: রয়টার্স)

দুবার অস্কারের জন্য মনোনীত জন ট্রাভোল্টা দর্শকদের করতালির মধ্যে আবেগঘন কণ্ঠে ফরাসি ভাষায় বলেছেন, ‘পুরোপুরি অপ্রত্যাশিত।’ তখন করতালিতে মুখর হয়ে ওঠে পুরো দ্যুবুসি থিয়েটার। তিনি বললেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না! এটি একেবারেই আশা করিনি।’

থিয়েরি ফ্রেমোঁর দিকে তাকিয়ে জন ট্রাভোল্টা বললেন, ‘আপনি বলেছিলেন এটা বিশেষ একটি রাত হবে, কিন্তু জানতাম না এর অর্থ এত বড় কিছু।’ জবাবে ফ্রেমোঁ হেসে বললেন, ‘আমরা জানতাম!’

এরপর জন ট্রাভোল্টা যোগ করেন, ‘এটা সত্যিই বিনয়ী করে দেওয়ার মতো একটি মুহূর্ত। থিয়েরি, হৃদয়ের গভীর থেকে আপনাকে ধন্যবাদ। গত নভেম্বরে যখন আপনার সঙ্গে দেখা হয়েছিল, তখন আমার চলচ্চিত্রটি নির্বাচিত হওয়ার ব্যাপারে কোনো প্রত্যাশাই ছিল না। যখন থিয়েরি বললেন, এটি শুধু নির্বাচিতই হয়নি, বরং ইতিহাস তৈরি করেছে! কারণ, এটিই প্রথম চলচ্চিত্র, যা উৎসব শুরুর এত আগে (পাঁচ মাস আগে) নির্বাচিত হয়েছে। তখন আমি শিশুর মতো কেঁদেছিলাম। কারণ, বিশ্বাসই করতে পারছিলাম না! আমার মতে, আপনি চলচ্চিত্র জগতের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি। আমি শুধু কানে থাকতে পেরেই খুশি ছিলাম! কখনো ভাবিনি এরকম কিছু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।’

কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁর পাশে জন ট্রাভোল্টা (ছবি: রয়টার্স)

শুক্রবার দ্যুবুসি থিয়েটারে প্রদর্শিত ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ ছবিটিকে নিজের জীবনের সবচেয়ে ব্যক্তিগত কাজ হিসেবে উল্লেখ করেন জন ট্রাভোল্টা। তিনি নিজেই প্রযোজনা, অর্থায়ন, পরিচালনা, ধারাভাষ্য এবং চিত্রনাট্য রচনা করেছেন। বিমান চলাচলের স্বর্ণযুগকে পটভূমি করে গল্পটি এগিয়েছে। এতে কিশোর বিমানপ্রেমী জেফ (ক্লার্ক শটওয়েল) ও তার মা (কেলি এভিস্টন-কুইনেট) একমুখী বিমানযাত্রায় হলিউডের উদ্দেশে বেরিয়ে পড়ে। ছবিটিতে একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের চরিত্রে অভিনয় করেছেন এলা ব্লু। পরিচালনার পাশাপাশি ফ্লাইটের ক্যাপ্টেনের ভূমিকায় আছেন জন ট্রাভোল্টা।

১৯৯৭ সালে প্রকাশিত নিজের গ্রন্থ অবলম্বনে নির্মিত এক ঘণ্টা দৈর্ঘ্যের ছবিটির প্রদর্শনী শেষে জন ট্রাভোল্টা আবারো মঞ্চে ফিরে থিয়েরি ফ্রেমোঁর সঙ্গে আলাপ করেন। তিনি জানান, শৈশবে কীভাবে বিমান চালনার প্রতি তার ভালোবাসা জন্মেছিল। দর্শক সারিতে বসে থাকা নিজের পরিবারের দিকে ইঙ্গিত করে ৭২ বছর বয়সী এই তারকা বললেন, ‘ছবিটি কেন তৈরি হয়েছে, আর একজন শিল্পী হিসেবে আমি কেন টিকে আছি, সেসবের কারণ ওই মানুষগুলো। গল্পের মায়ের চরিত্রটি আমার বড় বোন এলেন ও আমার মায়ের মিশ্রণ। তারা উভয়ে আমাকে গভীরভাবে প্রভাবিত করেছেন। আমার সব স্বপ্ন ও আশা তারাই গড়ে দিয়েছিলেন এবং সেগুলো পূরণ হতে দেখেছেন। তাই এই চলচ্চিত্র আমার শৈশব ও আমার বেড়ে ওঠার ছোট্ট একটি ঝলক। আশা করি, আপনারা উপভোগ করেছেন। আপনারা এখানে এসেছেন, সেটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাপার।’

কান উৎসবের সঙ্গে জন ট্রাভোল্টার সম্পর্ক নতুন নয়। এর আগে তার ‘পাল্প ফিকশন’ (১৯৯৪) ও ‘শি ইজ সো লাভলি’ (১৯৯৭) স্থান পেয়েছে মূল প্রতিযোগিতা বিভাগে। এ ছাড়া ‘প্রাইমারি কালারস’ (১৯৯৮) ছিল উদ্বোধনী ছবি। এর মধ্যে কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘পাল্প ফিকশন’ জিতেছে মর্যাদাপূর্ণ স্বর্ণপাম। এ ছাড়া ‘শি ইজ সো লাভলি’র জন্য শন পেন সেরা অভিনেতার পুরস্কার জয় করেন কানে।

এদিকে কান উৎসবে গতকাল শনিবার স্থানীয় সময় বিকাল ৪টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের বাজিন থিয়েটারে এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিনেয়াম আইম্যাক্সে আবার দেখানো হবে ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’। অ্যাপল টিভিতে আগামী ২৯ মে মুক্তি পাবে ছবিটি।

জন ট্রাভোল্টাকান উৎসবহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে