Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

ভূমধ্যসাগরের তীরে চলচ্চিত্রের জমকালো পার্ক

জনি হক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৭:৩৫
ভূমধ্যসাগরের তীরে চলচ্চিত্রের জমকালো পার্ক

কান উৎসবের মূলকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের সম্মুখভাগ (ছবি: রয়টার্স)

‘কানে নির্বাচিত হওয়াই আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় স্বীকৃতি। কারণ পৃথিবী গ্রহে চলচ্চিত্রকে সবচেয়ে বেশি সম্মান জানানো হয় এখানেই’— রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুনজিউ ইনস্টাগ্রামে এই মন্তব্য করেছেন। তার অনুভূতিতেই স্পষ্ট, কানের আয়োজকেরাই চলচ্চিত্র নিয়ে উৎসব সবচেয়ে ভালোভাবে আয়োজন করতে পারেন। সেজন্যই তামাম দুনিয়ায় এর কদর পুরোপুরি আলাদা।

ফ্রান্সের দক্ষিণে উপকূলীয় কান শহর যেন এখন চলচ্চিত্রময় পার্ক! ৭৯তম কান উৎসব উপলক্ষে এমন সাজ সাজ রব। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনে উৎসবটির পর্দা উঠছে। বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই আসর চলবে ১২ দিন ধরে। এবারও যথারীতি থাকছে ওয়ার্ল্ড প্রিমিয়ার, সংবাদ সম্মেলন, ফটোকল, তারকাখচিত লালগালিচা, ঝলমলে পার্টি ও চোখধাঁধানো ফ্যাশনের ঝলক।

উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের সম্মুখভাগে অভিনেত্রী জিনা ডেভিস ও সুজান সারান্ডনকে নিয়ে তৈরি অফিসিয়াল পোস্টার টাঙানো হয়েছে। চলচ্চিত্রের বৃহৎ শোকেস হিসেবে সমাদৃত কান উৎসবের লালগালিচা সাজানো হয়ে গেছে। এতে জৌলুস ছড়াবেন হলিউড তারকারা। জন ট্রাভোল্টা, স্কারলেট জোহানসন, ক্রিস্টেন স্টুয়ার্ট, রামি মালেক, জুলিয়ান মুরসহ আরও অনেক তারকার পদধূলি পড়বে কানসৈকতে। হলিউডের হেভিওয়েট স্টুডিওগুলোর অনুপস্থিতি সত্ত্বেও আশা করা হচ্ছে, আবহাওয়া অনুকুলে থাকলে দারুণ চাকচিক্যময় থাকবে গোটা উৎসব।

কানসৈকতে স্বর্ণ পামের প্রতীক (ছবি: রয়টার্স)

স্বর্ণ পামের লড়াই
আসরে স্বর্ণ পামের প্রতিদ্বন্দ্বিতায় আছে স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার (বিটার ক্রিসমাস), ক্রিস্টিয়ান মুনজিউ (ফিয়র্ড) ও আসগর ফারহাদির (প্যারালাল টেলস) নতুন সিনেমা। মূল প্রতিযোগিতায় থাকা ২২টি চলচ্চিত্রের মধ্যে পাঁচটি পরিচালনা করেছেন নারীরা। 

রাশিয়ার অন্যতম সেরা স্বাধীন পরিচালক আন্দ্রে জিয়াজিন্তসেভের প্রত্যাবর্তন হচ্ছে কানে। ‘লেভিয়াথান’ ও ‘লাভলেস’-এর জন্য অস্কার-মনোনীত এই নির্মাতা করোনা কারণে প্রায় মৃত্যুর মুখে পড়েছিলেন এবং কয়েক মাস হাসপাতালে কাটান। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে তিনি নিজ দেশ ছেড়েছেন। তার পরিচালিত ‘মিনোটর’-এর গল্পে ইউক্রেন যুদ্ধের শুরুতে বাধ্যতামূলক সামরিক সেবার সঙ্গে রুশ বুর্জোয়া শ্রেণির মানিয়ে নেয়ার সংগ্রাম তুলে ধরা হয়েছে।

তারকা দম্পতি মাইকেল ফাসবেন্ডার ও অ্যালিসিয়া ভিকান্দার অভিনীত ‘হোপ’-এর জন্য স্বর্ণ পামের দৌড়ে আছেন দক্ষিণ কোরিয়ান পরিচালক না হং-জিন। 

এবারের মূল প্রতিযোগিতায় বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার পরিচালক পার্ক চ্যান-উক। তার নেতৃত্বে বিচারকদের মধ্যে আছেন আমেরিকান অভিনেত্রী ডেমি মুর। অন্য বিচারকেরা হলেন অস্কারজয়ী চীনা পরিচালক ক্লোয়ি জাও, অস্কার মনোনীত সুইডিশ অভিনেতা স্তেলান স্কার্সগর্ড, অস্কার মনোনীত আইরিশ-ইথিওপিয়ান অভিনেত্রী রুথ নেগা, বেলজিয়ান পরিচালক লাউরা ভান্দেল, গত বছর আঁ সাঁর্তে রিগা বিভাগে সর্বোচ্চ পুরস্কার জয়ী চিলির পরিচালক দিয়েগো ফেসপেদেস, আইভোরিয়ান-আমেরিকান অভিনেতা ইজাক দ্যু বানকোলে, স্বর্ণ পাম জয়ী দুটি চলচ্চিত্রের স্কটিশ চিত্রনাট্যকার পল ল্যাভার্টি। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে তারা অংশ নিয়েছেন ফটোকলে। এর আগে নিজের ছেলেমেয়েকে নিয়ে ফটোকলে এসেছিলেন নিউজিল্যান্ডের নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পিটার জ্যাকসন। বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ তাকে দেয়া হবে সম্মানসূচক স্বর্ণ পাম।

মূল প্রতিযোগিতা বিভাগের ৯ বিচারক (ছবি: কান উৎসবের ফেসবুক পেজ)

প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান
ফরাসি ভাষায় নির্মিত ‘দি ইলেক্ট্রিক কিস’-এর মাধ্যমে এবারের আসরের পর্দা উঠবে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফরাসি অভিনেত্রী আই আইদারা। উদ্বোধনী আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে প্যারিস ও ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের বিভিন্ন প্রেক্ষাগৃহে। উৎসব কর্তৃপক্ষের উদ্যোগে ফ্রান্স টেলিভিশন্স, ন্যাশনাল ফেডারেশন অব ফ্রেঞ্চ সিনেমাস ও সিএনসি’র অংশীদারত্বে এবং এএফসিএ’র সৌজন্যে থাকছে এই আয়োজন। 

হলিউড অনুপস্থিত
এবার কোনো হেভিওয়েট আমেরিকান স্টুডিও ব্লকবাস্টার ছবি মুক্তির জন্য কান উৎসবকে বেছে নেয়নি। এর কারণগুলো হলো: খরচ কমানো, নিয়ন্ত্রিত ও সোশ্যাল মিডিয়া-নির্ভর প্রচারণায় ক্রমবর্ধমান ঝোঁক এবং বোদ্ধাদের আগাম সমালোচনার কারণে কোনো ছবির সর্বনাশ হয়ে যাওয়ার ঝুঁকি।

২০ বছর পূর্তি
পুনরুদ্ধার করা কয়েকটি চলচ্চিত্র দেখানো হবে কান ক্ল্যাসিকসে। এরমধ্যে উৎসবের পর্দা ওঠার আগেই মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে থাকছে “প্যান’স ল্যাবিরিন্থ” (২০০৬)। এর প্রদর্শনীতে উপস্থিত থাকবেন পরিচালক মেক্সিকোর গিয়ের্মো দেল তোরো। নিজের এই ছবির মুক্তি পাওয়ার ২০ বছর পূর্তি উদযাপন করবেন তিনি।

পিটার জ্যাকসন (ছবি: কান উৎসবের ফেসবুক পেজ)

তিন জনের কথোপকথন
বিশ্ব চলচ্চিত্রের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে কথোপকথনের আয়োজন উৎসবের অন্যতম আকর্ষণ। বুধবার (১৩ মে) এতে অংশ নেবেন পিটার জ্যাকসন। অন্য দুটি পৃথক কথোপকথনে থাকবেন অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট এবং ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইন্টন। নিজেদের ক্যারিয়ার নিয়ে কথা বলবেন তারা।

দ্বৈত দায়িত্ব
বরাবরের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারা নিজেদের নতুন চলচ্চিত্র নিয়ে কানের লালগালিচায় হাজির হবেন। তাদের মধ্যে দ্বৈত ভূমিকায় দেখা যাবে কয়েকজনকে। মূল প্রতিযোগিতায় দুটি করে ছবির জন্য অংশ নিচ্ছেন ক্যাথেরিন দেন্যুভ (প্যারালাল টেলস, জেন্টেল মনস্টার), লেয়া সেদ্যু (জেন্টেল মনস্টার, দি আননোন) এবং ভিরজিনি এফিরা (প্যারালাল টেলস, অল অব অ্যা সাডেন)।

অস্কার জয়ী ফরাসি অভিনেত্রী মারিয়ন কতিয়াঁর অভিনীত ‘কর্ম’ প্রতিযোগিতার বাইরে বিভাগে এবং ‘রোমা ইলাস্টিকা’ নির্বাচিত হয়েছে মিডনাইট স্ক্রিনিংস বিভাগে।

মূল প্রতিযোগিতায় নির্বাচিত ‘দ্য বার্থডে পার্টি’ ও ডিরেক্টর’স ফোর্টনাইটের উদ্বোধনী ছবি ‘বাটারফ্লাই জ্যাম’ নিয়ে থাকছেন মনিকা বেলুচ্চি। ফরাসি নির্মাতা কোন্তাঁ দ্যুপিয়োঁ পরিচালিত অ্যানিমেটেড ছবি ‘ভার্টিজেনাস’ ৫৮তম ডিরেক্টর’স ফোর্টনাইটের সমাপনী চলচ্চিত্র। মূল উৎসবের মিডনাইট স্ক্রিনিংসে দেখানো হবে কোন্তাঁ দ্যুপিয়োঁ পরিচালিত ‘ফুল ফিল’ (ক্রিস্টেন স্টুয়ার্ট, উডি হ্যারেলসন)।

মূল প্রতিযোগিতায় থাকা “অ্যা ওম্যান’স লাইফ” এবং ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত রোমানিয়ার রাদু জুড পরিচালিত ‘দ্য ডায়েরি অব অ্যা চেম্বারমেইড’ ছবিতে আছেন ফরাসি অভিনেত্রী মেলানি থিয়েরি। মূল প্রতিযোগিতায় নির্বাচিত ‘দ্য আননোন’ ছবিতে অভিনয় করেছেন রাদু জুড।

আফ্রিকান তিন
আঁ সাঁর্তে রিগা বিভাগে রয়েছে আফ্রিকা মহাদেশের তিনটি চলচ্চিত্র। এরমধ্যে রুয়ান্ডার মারি ক্লেমোঁন্তিন দুসাবেহম্বো পরিচালিত প্রথম ছবি ‘বেনিমানা’য় রুয়ান্ডার গণহত্যা পরবর্তী সময়ে ন্যায়বিচার ও পুনর্মিলনের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

কঙ্গো’র রাফিকি ফারিয়ালা পরিচালিত ‘কঙ্গো বয়’-এর গল্প এক উচ্চাকাঙ্ক্ষী তরুণ সংগীতশিল্পীকে ঘিরে, যার পরিবার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে পালিয়ে এসেছিল। সে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্বপ্নপূরণের জন্য সংগ্রাম করে।

ফ্রান্স-মরক্কোর নির্মাতা লায়লা মেরাকচি পরিচালিত ‘স্ট্রবেরিস’-এর গল্প দুই তরুণীকে অনুসরণ কেন্দ্র করে। তারা দক্ষিণ স্পেনে মৌসুমী শ্রমিক হিসেবে স্ট্রবেরি তোলার কাজ করতে মাতৃভূমি মরক্কো ছেড়ে যায়।

এআই-সৃষ্ট লেনন
স্টিভেন সোডারবার্গ পরিচালিত ‘জন লেনন: দ্য লাস্ট ইন্টারভিউ’ রয়েছে স্পেশাল স্ক্রিনিংস বিভাগে। হত্যা হওয়ার কয়েক ঘণ্টা আগে দেয়া সাবেক বিটলস তারকা জন লেননের শেষ সাক্ষাৎকারের অডিও রেকর্ডিংয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি তৈরি করে এটি প্রামাণ্যচিত্রে রূপ দেয়া হয়েছে।

মূল প্রতিযোগিতায় রয়েছে স্বর্ণ পাম জয়ী জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এদা’র এআই ও প্রযুক্তি ভিত্তিক ছবি ‘শিপ ইন দ্য বক্স’।

চলচ্চিত্র শিল্পের রূপান্তরিত বাস্তবতার প্রতিফলন হিসেবে এবার ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা অংশ নেবেন বাণিজ্যিক শাখার সমান্তরাল ‘ক্রিয়েটর ইকোনমি’ আয়োজনে।

অন্যান্য আলোচিত
রাজনৈতিক দমনপীড়ন নিয়ে নির্মিত ইরানের পেগাহ আহাঙ্গারানির চলচ্চিত্র 'রিহার্সেলস ফর অ্যা রেভোল্যুশন' নির্বাচিত হয়েছে স্পেশাল স্ক্রিনিংস বিভাগে। 'দ্য গডফাদার থ্রি' এবং 'ওশেনস ইলেভেন' খ্যাত অভিনেতা অ্যান্ডি গার্সিয়া কানে 'ডায়মন্ড' ছবির প্রচারণা করতে এসেছেন'।

ফ্রান্সের যুদ্ধকালীন বীর ও রাজনৈতিক দিকপাল শার্ল দ্যু গলকে নিয়ে নির্মিত একটি বড় বাজেটের দুই পর্বের ফরাসি প্রযোজনার প্রথম চলচ্চিত্র ‘দ্যু গল: টিলটিং আয়রন’ রয়েছে প্রতিযোগিতার বাইরে।

ইমারসিভ প্রতিযোগিতা
উৎসবে তৃতীয়বারের মতো রাখা হয়েছে ইমারসিভ প্রতিযোগিতা। আট দেশের ৯টি যুগান্তকারী শিল্পকর্ম ‘সেরা ইমার্সিভ ওয়ার্ক’ স্বীকৃতির জন্য লড়বে এতে। মঙ্গলবার কার্লটন হোটেলে দেখানো হয়েছে ‘দ্য ব্ল্যাক মিরর এক্সপেরিয়েন্স’ (ফ্রান্স, স্পেন), ‘দ্য পাইরেট কুইন: নো সেফ ওয়াটারস’ (যুক্তরাজ্য) এবং ‘ভিয়ো পি’ (দক্ষিণ কোরিয়া)।

কান উৎসবকান চলচ্চিত্র উৎসবহলিউডস্পেশাল-১
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ২
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু

    ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু

    ০৩ জুলাই ২০২৬, ০৪:০৩

    ‘বাসা থেকে বের হওয়ার সময় মনে হতো, হয়তো আর ফিরতে পারব না’

    ‘বাসা থেকে বের হওয়ার সময় মনে হতো, হয়তো আর ফিরতে পারব না’

    ০৩ জুলাই ২০২৬, ১৪:১০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    মিছিলে বাধা দেওয়ায় ‘ককটেল ছুড়েছেন’ মৃত ৪ আ.লীগ নেতা

    মিছিলে বাধা দেওয়ায় ‘ককটেল ছুড়েছেন’ মৃত ৪ আ.লীগ নেতা

    ০৩ জুলাই ২০২৬, ১৪:৫৮

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    প্রতিদিন ১০ খুন, অভিযানেও মিলছে না কাঙ্ক্ষিত ফল

    প্রতিদিন ১০ খুন, অভিযানেও মিলছে না কাঙ্ক্ষিত ফল

    ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৬

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    রোনালদোর রেকর্ডের রাতে মদরিচের স্বপ্নভঙ্গ

    রোনালদোর রেকর্ডের রাতে মদরিচের স্বপ্নভঙ্গ

    ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪

    advertiseadvertise