Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচ কানে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২২:১৭
ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচ কানে

‘দ্য ম্যাচ’ প্রামাণ্যচিত্রের দৃশ্য (ছবি: ল্যাবহাউজ)

১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল তামাম দুনিয়ায় শোরগোল ফেলে দেয়। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত কোয়ার্টার ফাইনালের ৪০ বছর পূর্তিতে তৈরি হলো প্রামাণ্যচিত্র ‘দ্য ম্যাচ’। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে এটি।

আগামী ১৩ মে স্থানীয় সময় বেলা ৩টা ১৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে দেখানো হবে ১ ঘণ্টা ৩১ মিনিট দৈর্ঘ্যের ‘দ্য ম্যাচ’। আর্জেন্টিনার হুয়ান কাবরাল ও স্পেনের সান্তিয়াগো ফ্রাঙ্কো পরিচালিত এই প্রামাণ্যচিত্র রয়েছে কান প্রিমিয়ার বিভাগে। এতে ব্যবহার হয়েছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলসহ কিছু দুর্লভ আর্কাইভ ফুটেজ।

১৪ মে স্থানীয় সময় দুপুর ২টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের আনিয়েস ভারদা থিয়েটারে এবং কান শহরের সিনেয়ুম স্ক্রিন এক্স প্রেক্ষাগৃহে আরও দুবার দেখানো হবে ‘দ্য ম্যাচ’।

‘দ্য ম্যাচ’ প্রামাণ্যচিত্রের দৃশ্য (ছবি: ল্যাবহাউস)

মেক্সিকোতে ১৯৮৬ সালের ২২ জুন অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। সাদা-আকাশি নীল জার্সিধারীদের পক্ষে জোড়া গোল দেন ম্যারাডোনা। ইংলিশদের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন গ্যারি লিনেকার। ‘দ্য ম্যাচ’ প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটিশ এই ফুটবলার।

৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে ম্যারাডোনার দুই গোলে বেলজিয়ামকে হারায় আলবিসেলেস্তেরা। ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-২ গোলের জয় পায় আর্জেন্টিনা। এটি ছিল তাদের দ্বিতীয় ফিফা বিশ্বকাপ জয়। ১৯৭৮ ও ২০২২ সালে আরও দুবার চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার দেশটি।

‘কোঁতোনা’ প্রামাণ্যচিত্রের দৃশ্য (ছবি: পিচ প্রোডাকশন্স)

কানের মহাযজ্ঞ শুরুর ঠিক এক মাস পরেই মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। তাই এবারের উৎসব থেকেই ফুটবল ম্যানিয়া ছড়িয়ে পড়ার উপলক্ষ তৈরি হতে যাচ্ছে। স্পেশাল স্ক্রিনিংস বিভাগে থাকছে ‘কোঁতোনা’ নামে খেলার ১ ঘণ্টা ৫৫ মিনিট দৈর্ঘ্যের আরেকটি প্রামাণ্যচিত্র। কিংবদন্তি ফরাসি ফুটবলার এরিক কোঁতোনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ডেভিড ট্রাইহর্ন ও বেন নিকোলাস।

১৫ মে দুপুর ২টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের আনিয়েস ভারদা থিয়েটারে ‘কোঁতোনা’র প্রথম প্রদর্শনী হবে। পরদিন (১৬ মে) কান শহরের সিনেয়ুম স্ক্রিন এক্স প্রেক্ষাগৃহে আবার দেখানো হবে প্রামাণ্যচিত্রটি।

‘কোঁতোনা’ প্রামাণ্যচিত্রে এরিক কোঁতোনা ও অ্যালেক্স ফার্গুসন (ছবি: পিচ প্রোডাকশন্স)

পৃথিবীর অন্যতম প্রতিভাবান ফুটবলার এরিক কোঁতোনার ক্যারিয়ার শেষ হয়ে গেছে হুট করে! মাত্র ২৫ বছর বয়সে অসম্মানজনকভাবে অবসর নিতে হয়েছে তাকে। তিনি একজন স্বাধীনচেতা মানুষ। রুখে দাঁড়ানো তার আজন্ম স্বভাব। ফরাসিরা তাকে অনিয়ন্ত্রিত বলে আখ্যা দিয়েছিল। কিন্তু তার ভেতরের সেই আগুনই ম্যানচেস্টার ইউনাইটেডে একটি রাজবংশ প্রতিষ্ঠা করার স্ফুলিঙ্গ হয়ে ওঠে। 

কখনো চিন্তাশীল, কখনোবা বিস্ফোরক কোঁতোনা প্রামাণ্যচিত্রে জানিয়েছেন, কীভাবে কিংবদন্তি ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন তাকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। বন্ধুত্ব ও পিতৃত্বের এই গল্পে কোঁতোনা ও ফার্গুসনের কথায় কথায় উঠে এসেছে কীভাবে একজন মানুষ, যাকে প্রতিকূল ও দুর্বোধ্য ভেবে ভুল করা হয়েছিল। অবশেষে ফুটবলের কঠোর নিয়মানুবর্তিতার কাছে যিনি উপলব্ধ, ভালোবাসা ও ক্ষমা পেয়েছেন। প্রামাণ্যচিত্রটিতে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন, সাবেক ফুবলার ডেভিড বেকহ্যাম , গাই রুক্স ও এরিক কোঁতোনা নিজেই।

মিরি বেন-আরি (ছবি: মিরিমোড প্রোডাকশন্স)

১২ মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে কান উৎসবের পর্দা উঠবে। অনুষ্ঠানে সম্মানসূচক স্বর্ণ পাম পাবেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির নিউজিল্যান্ডের পরিচালক পিটার জ্যাকসন। মালি-মরক্কোর বংশোদ্ভূত ফরাসি কৃষ্ণাঙ্গ অভিনেত্রী আই আইদারা এই আয়োজন সঞ্চালনা করবেন। তার সূচনা বক্তব্যের সময় নেপথ্যে বাজবে নতুন সংগীত। এটি তৈরি করেছেন গ্র্যামি জয়ী ইসরায়েলি-আমেরিকান বেহালাশিল্পী মিরি বেন-আরি। আসরের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ফ্রান্সের পিয়ের সালভাদোরি পরিচালিত ‘দি ইলেক্ট্রিক কিস’। অভিনয়ে পিয়ো মারমাই, আনাইস দ্যুমুস্তিয়ের।

ডিয়েগো ম্যারাডোনাকান উৎসবকান চলচ্চিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর