Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কান চলচ্চিত্র উৎসব

সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০০:২৯
শেয়ার করুন:
সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবন (ছবি: কান উৎসবের ওয়েবসাইট)

কান চলচ্চিত্র উৎসবে দীর্ঘ সময় ধরে স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে করতালি দেওয়া) পাওয়াকে প্রায়ই সিনেমার মান যাচাইয়ের সূচক হিসেবে ধরা হয়। আদতে এই মাপকাঠির গুরুত্ব কতটা? দুই দশক আগে মেক্সিকোর গিয়ের্মো দেল তোরো পরিচালিত “প্যান’স ল্যাবিরিন্থ” উৎসবটির ইতিহাসে ২২ মিনিটের রেকর্ড অভিবাদন পেলেও আসরে কোনো স্বীকৃতি পায়নি। অবশ্য অস্কারে চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা এবং রূপসজ্জা বিভাগে তিনটি পুরস্কার জিতেছে এই সিনেমা।

গত বছরের কান উৎসবে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ পাওয়া নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ দীর্ঘ সময়ের করতালি পেয়েছিল। পরে অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে এটি। ফলে বলা যায়, এসব অভিবাদনের কিছুটা হলেও গুরুত্ব আছে।

৭৯তম কান উৎসবে স্প্যানিশ ভাষায় নির্মিত ‘দ্য ব্ল্যাক বল’ ১৬ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। এত দীর্ঘ করতালি চলচ্চিত্রটির সাফল্যের ইঙ্গিত ছিল কি না, সেটি জানা যাবে সমাপনী আয়োজনে বিচারকরা মূল প্রতিযোগিতার ২২টি চলচ্চিত্রের মধ্য থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার সময়। তবে এই মুভির করতালি এতটা সময় স্থায়ী হতো না। যখন করতালি ধীরে ধীরে কমে আসছিল, ঠিক তখনই ক্যামেরা স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজের দিকে যেতেই আবার করতালি শুরু হয়ে যায়।

দর্শকরা শুরুর দিকে উৎসাহের সঙ্গে করতালিতে অংশ নিয়ে থাকেন। কিন্তু একটা সময় আসে যখন করতালি একটু কমতে শুরু করে। তারপর আবার কেউ নতুনভাবে শুরু করলে অন্যরা ভাবে, তাদেরও আবার করতালি দেওয়া উচিত!

মূলত ভদ্রতা দেখানোর অংশ হিসেবে স্ট্যান্ডিং ওভেশন শুরু হয়। কিছু স্ট্যান্ডিং ওভেশনের ঘটনা কৃত্রিম বলা যায়। যেমন ডেনিশ নির্মাতা নিকোলাস উইন্ডিং রাইফ নিজের পরিচালিত ‘হার প্রাইভেট হেল’-এর প্রদর্শনীতে দর্শকদের করতালি চালিয়ে যেতে উৎসাহ দিয়েছিলেন।

ফলে নিশ্চিত করে বলা যাবে না, দীর্ঘ করতালিই দারুণ চলচ্চিত্রের মাপকাঠি কি না।


কান উৎসবকান চলচ্চিত্র উৎসবসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    যশোরের সাবেক এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার

    যশোরের সাবেক এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার

    পুনর্নিরীক্ষণে ১৮০৬ জন জিপিএ ৫, ফেল থেকে পাস ৫৫৪৮

    পুনর্নিরীক্ষণে ১৮০৬ জন জিপিএ ৫, ফেল থেকে পাস ৫৫৪৮