Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কানের যে অংশ সবার জন্য ফ্রি!

জনি হক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৯:১১
কানের যে অংশ সবার জন্য ফ্রি!

কানসৈকতে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী (ছবি: কান উৎসবের ওয়েবসাইট থেকে নেয়া)

প্রতিদিন সূর্যাস্তের পর স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে কান চলচ্চিত্র উৎসব আবির্ভূত হয় এক নতুন আঙ্গিকে। তখন খোলা আকাশের নিচে ভূমধ্যসাগরের তীরে ম্যাসে সৈকত যেন হয়ে ওঠে অন্যরকম প্রেক্ষাগৃহ। বিলাসবহুল পাঁচতারকা হোটেল লে ম্যাজেস্টিক ব্যারিয়েরের বিপরীতে ‘সিনেমা দ্যু লা প্লাশ’ শীর্ষক এই আয়োজন উৎসবের ব্যাজধারীরা তো বটেই, সাধারণ চলচ্চিত্রপ্রেমীরাও বিনামূল্যে উপভোগ করতে পারেন। বালিতে সারি সারি রাখা চেয়ারে বসে বড় পর্দায় ছবি দেখার সুযোগ পান সবাই। পালে দে ফেস্টিভ্যাল ভবন থেকে কয়েক কদম দূরে সবার জন্য উন্মুক্ত এই আয়োজন চলচ্চিত্রের মহোৎসবে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়।

বরাবরের মতোই ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনের অংশ হিসেবে সমুদ্রতীরবর্তী উন্মুক্ত প্রদর্শনী বিভাগ ‘সিনেমা দ্যু লা প্লাশ’ হয়ে উঠবে বিশেষ আকর্ষণ। এতে রয়েছে বিখ্যাত মোট ১১টি চলচ্চিত্রের প্রদর্শনী। এরমধ্যে কয়েকটি ছবির ৬০, ৫০ ও ৪০ বছর পূর্তি উদযাপন করবেন আয়োজকেরা। উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

‘টপ গান’-এর দৃশ্যে টম ক্রুজ (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

‘টপ গান’ মুক্তির ৪০ বছর পূর্তি
হলিউড সুপারস্টার টম ক্রুজ যে চলচ্চিত্রে অভিনয় করে তারকা হয়েছিলেন, সেই ‘টপ গান’ মুক্তির ৪০ বছর পূর্তি উপলক্ষে এর বিশেষ প্রদর্শনী হবে আগামী ১৩ মে। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেছেন টনি স্কট। এর প্রদর্শনীতে উপস্থিত থাকবেন প্রযোজনা-পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স ফ্রান্সের ব্যবস্থাপনা পরিচালক ফ্রেদেরিক মোজেঁ এবং মোশন পিকচার অ্যাসোসিয়েশনের সিইও চার্লস এইচ. রিভকিন।

‘দ্য বুলেট ট্রেন'-এর দৃশ্য (তোয়ে কোম্পানি লিমিটেড)

বিখ্যাত বুলেট ট্রেন
আগামী ১৪ মে রয়েছে জাপানের জুনিয়া সাতো পরিচালিত ‘দ্য বুলেট ট্রেন/সুপার এক্সপ্রেস ১০৯’ (১৯৭৫)। এর গল্পে দেখা যায়— ১৫০০ যাত্রী, টোকিও এবং হাকাতার মধ্যে পূর্ণ গতিতে ছুটে চলা একটি বুলেট ট্রেন ২৫০ কিলোমিটার বেগে ছুটছে। কারণ এতে একটি বোমা আছে, যা ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটারের নিচে নামলেই বিস্ফোরিত হবে। তাই বিপর্যয় এড়াতে পুরো দেশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। জাপানি অ্যাকশন থ্রিলারটি হলিউডের ‘স্পিড’ থেকে শুরু করে ‘আনস্টপেবল’-এর মতো ছবি নির্মাণে অনুপ্রাণিত করেছে। মূল ৩৫ মিলিমিটার নেগেটিভ তোয়ে ল্যাবো টেক কোম্পানি লিমিটেডের একটি উচ্চ প্রযুক্তির সিস্টেমে ফোরকে স্ক্যানের মাধ্যমে ‘দ্য বুলেট ট্রেন’ পুনরুদ্ধার করা হয়। কানসৈকতে প্রদর্শনীতে উপস্থিত থাকবেন তোয়ে কোম্পানি লিমিটেডের প্রতিনিধি কোতা সাকা।

‘মলিয়েঁর, সিরানো অ্যান্ড দ্য ইয়াং কিং’-এর দৃশ্য (ছবি: এলিফ্যান্ট ফ্রান্স)

ব্যতিক্রম আয়োজন
মিশেল ল্যুক্লেয়ার পরিচালিত ‘মলিয়েঁর, সিরানো অ্যান্ড দ্য ইয়াং কিং’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আগামী ১৫ মে। বিশেষ এই আয়োজনে ছবিটির সব কলাকুশলী উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন এক বিশেষ মুহূর্ত। এর আগের দিন (১৪ মে রাত ৯টায়) পালে দে ফেস্টিভ্যাল ভবনের আনিয়েস ভারদা থিয়েটারে ছবিটির স্পেশাল স্ক্রিনিং হবে। এর গল্পের সময়কাল ১৬৫১ সাল। লুই তখন এক কিশোর। গৃহযুদ্ধ ঘনিয়ে আসায় তার মা ছেলেকে গোপনে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং লুইয়ের মতো দেখতে এক কিশোরকে রেখে যান। প্রকৃত লুইকে মলিয়েঁরের নাট্যদলে লুকিয়ে রাখা হয়। তখন লুই আবিষ্কার করতে থাকে জীবনে বেঁচে থাকার আনন্দ, শিল্প ও কর্ম, সাহস ও রণকৌশল।

‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’-এর দৃশ্যে আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁ (ছবি: মেট্রোপলিটান ফিল্ম এক্সপোর্ট)

একই আসরে স্বর্ণ পাম জয়ী দুই ছবির নস্টালজিয়া
১৯৬৬ সালে ১৯তম কান উৎসবে যৌথভাবে সর্বোচ্চ পুরস্কার জয়ী পিয়েত্রো জার্মি পরিচালিত ‘দ্য বার্ডস, দ্য বিস অ্যান্ড দ্য ইতালিয়ানস’ এবং ক্লদ লঁলুশ পরিচালিত অমর প্রেমের গল্প ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’-এর ৬০ বছর পূর্তি উদযাপন করা হবে সৈকতে।

আগামী ১৬ মে ফরাসি নির্মাতা ক্লদ লঁলুশ নিজের ছবির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন। এক্লেয়ার ক্লাসিকস ল্যাবরেটরিতে ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবিটির মূল ৩৫ মিলিমিটার নেগেটিভ (রঙিন ও সাদাকালো) কালার গ্রেডিং ফোরকে স্ক্যানের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে।

‘দ্য বার্ডস, দ্য বিস অ্যান্ড দ্য ইতালিয়ানস’-এর দৃশ্য (ছবি: ডিয়ার ফিল্ম প্রডিউজিয়ন)

আগামী ২১ মে দেখানো হবে ‘দ্য বার্ডস, দ্য বিস অ্যান্ড দ্য ইতালিয়ানস’। এর গল্পে পরিশীলিত ভণ্ডামি আর প্রায়-অপ্রকাশিত বাসনার মধ্যে ইতালীয় বুর্জোয়া শ্রেণি নিজেদের মুখোশ খুলে ফেলে। মিথ্যা, প্রেমলীলা এবং তীক্ষ্ণ বিদ্রূপের মোড়কে দেখা যায়— যখন ভদ্রতা খসে পড়ে, সবকিছুই হয়ে ওঠে মুখরোচক কেলেঙ্কারি।

‘ল্যান্ড অব ফ্রিডম’-এর দৃশ্য (ছবি: সিক্সটিন ফিল্মস)

ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম
কানসৈকতে আগামী ১৯ মে দেখানো হবে ফ্রাঙ্কোবাদের বিরুদ্ধে লড়াই করতে স্প্যানিশ রিপাবলিকান বাহিনীতে যোগ দেওয়া একজন বিপ্লবী অঙ্গীকার এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম নিয়ে নির্মিত ‘ল্যান্ড অব ফ্রিডম’ (১৯৯৫)। এর প্রদর্শনীতে উপস্থিত থাকবেন দুবার স্বর্ণ পাম জয়ী ব্রিটিশ নির্মাতা কেন লোচ। ছবিটি ফোরকে রেজল্যুশনে পুনরুদ্ধার করা হয়েছে।

‘ক্রিয়া কুয়েরভস’-এর দৃশ্য (ছবি: ভিডিও মার্কারি ফিল্মস)

কানে জুরি পুরস্কার জয়ী সেই ছবির সুবর্ণজয়ন্তী
আগামী ২০ মে থাকছে ‘ক্রিয়া কুয়েরভস’ মুক্তির ৫০ বছর পূর্তি উদযাপন। এর মাধ্যমে ছবিটির পরিচালক প্রয়াত স্প্যানিশ নির্মাতা কার্লোস সাউরার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। তার সন্তান আন্তোনিও এবং আন সাউরা উপস্থিত থাকবেন প্রদর্শনীতে। এর গল্পে নিঃশব্দ বাড়িতে গোপনীয়তা, শোক ও বিভ্রমের ভারে প্রাপ্তবয়স্কদের জগৎ ভেঙে পড়তে দেখে একটি শিশু। স্বপ্ন ও স্মৃতিতে সরলতা হয়ে ওঠে অস্বস্তিকর ও অনেকটা গোলমেলে। ছবিটিতে ব্যবহৃত আইকনিক গান ‘পর্কে তে ভাস’ পরিবেশন করবেন ৭৪ বছর বয়সী স্প্যানিশ গায়িকা জানেট। তিনিই মূল গানটি গেয়েছিলেন। ১৯৭৬ সালে ২৯তম কান উৎসবে জুরি পুরস্কার জিতেছে ‘ক্রিয়া কুয়েরভস’। মূল প্রিন্ট ও শব্দের নেগেটিভ চলতি বছর মাদ্রিদের চেরি টাওয়ার্স ল্যাবরেটরিতে ফোরকে রেজল্যুশনে স্ক্যান করে এটি পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করেছে ভিডিও মার্কারি ফিল্মস। কালার গ্রেডিং এবং ছবি ও শব্দের ডিজিটাল পুনরুদ্ধারের কাজও করেছে ভিডিও মার্কারি ফিল্মস।

‘ভিভা মারিয়া!’র দৃশ্যে (বাঁ থেকে) ব্রিজিত বার্দো ও জাঁন মোরো (ছবি: গোমোঁ)

ব্রিজিত বার্দোর নামফলক
প্রয়াত ফরাসি অভিনেত্রী-গায়িকা ব্রিজিত বার্দো’র সম্মানে উৎসব কর্তৃপক্ষ ও কান সিটির যৌথ আয়োজনে আগামী ১৮ মে কানসৈকতে থাকছে বিশেষ আয়োজন। এ উপলক্ষে স্থানটির নামকরণ হবে ‘প্লাশ ব্রিজিত বার্দো’। কান শহরের মেয়র ডেভিড লিসনার্ড এই ফলক উন্মোচন করবেন। এরপর দেখানো হবে ফরাসি নির্মাতা লুই মাল পরিচালিত ‘ভিভা মারিয়া!’ (১৯৬৫)। এতে অভিনয় করেছেন ব্রিজিত বার্দো ও জাঁন মোরো।

গল্পে বিংশ শতাব্দীর শুরুতে মধ্য আমেরিকায় সান মিগেল নামক একটি দেশে মারিয়া নামের দুই নারীর একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়। বিপ্লবী সংগ্রামে নামার আগে একটি নাট্য জুটি গঠন করে তারা। ছবিটিতে রয়েছে বিপ্লবের এক বিস্ময়কর ভিন্নতা, যেখানে কমেডি ও ওয়েস্টার্নের মিশ্রণ ঘটেছে। এর প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ফরাসি চলচ্চিত্র প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান গোমোঁ’র সভাপতি নিকোলা সেদ্যু।

“অল দ্য প্রেসিডেন্ট’স মেন”-এর দৃশ্যে (বাঁ থেকে) রবার্ট রেডফোর্ড ও ডাস্টিন হফম্যান (ছবি: ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পদত্যাগে বাধ্য করেছে যে ছবি
আগামী ১৭ মে থাকছে যুক্তরাষ্ট্রের অ্যালান জে. পাকুলা পরিচালিত ‘অল দ্য প্রেসিডেন্টস মেন’। ১৯৭৬ সালের কান উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় এই রোমাঞ্চকর রাজনৈতিক থ্রিলার। ছবিটিতে রয়েছে ওয়াটারগেট কেলেঙ্কারি তদন্তের গল্প, যার পরিণতিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন পদত্যাগ করতে বাধ্য হন। এতে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড ও ডাস্টিন হফম্যান। মূল ৩৫ মিলিমিটার নেগেটিভ এইটকে (৮কে) রেজল্যুশনে স্ক্যানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে যুক্তরাজ্যের পরিবেশনা সংস্থা পার্ক সার্কাস। ছবিটির মূল আঙ্গিক অক্ষুণ্ন রাখতে তৎকালীন একটি রেফারেন্স প্রিন্টের ওপর এইচডিআর কালার গ্রেড করা হয়েছে। সৈকতে ছবিটির প্রদর্শনীতে উপস্থিত থাকবে পার্ক সার্কাস টিম।

‘আই হেট অ্যাক্টরস’-এর দৃশ্য (ছবি: গোমোঁ)

১৯৪০-এর দশকের হলিউড
আগামী ২২ মে ‘আই হেট অ্যাক্টরস’ মুক্তির ৪০ বছর পূর্তি উদযাপন করা হবে। সৈকতে উপস্থিত থাকবেন ছবিটির পরিচালক জেরার ক্রাচিক। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির পটভূমি ১৯৪০-এর দশকের হলিউড। এক স্বৈরাচারী প্রযোজক, সন্দেহবাতিক পরিচালক, ২৪ বার বাগদান হওয়া এক তারকা, বয়সের বৃদ্ধি না চাওয়া এক অভিনেতা এবং অদ্ভুত ধারাবাহিক হত্যাকাণ্ডের কারণে একটি চলচ্চিত্রের শুটিং ভেস্তে যায়। হলিউডের স্বর্ণযুগের এক উদ্ভট ব্যঙ্গাত্মক চিত্র এটি। মূল ছবি ও শব্দের নেগেটিভ থেকে ২কে রেজল্যুশনে এটি পুনরুদ্ধার করেছে ফরাসি সংস্থা এক্লেয়ার সিনেমা।

‘মাই আঙ্কেল’-এর দৃশ্য (ছবি: গ্রে ফিল্ম)

ফরাসি কমেডি
আগামী ২৩ মে উৎসবের সমাপনী হওয়ার পর থাকছে জ্যাক তাঁতি পরিচালিত ‘মাই আঙ্কেল’। অনন্য শৈলীর জন্য ১৯৫৮ সালের কান উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতেছে এই ফরাসি কমেডি। এর গল্পে অত্যন্ত ভদ্র আরপেলের ছেলে জেরার তার স্বপ্নপ্রবণ, বোহেমিয়ান চাচা হুলোর সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। সিএনসির সহযোগিতায় ইতালির লিমাজ রত্রোভে মূল ছবি ও শব্দের উপাদান ফোরকে ডিজিটাইজেশনের মাধ্যমে চলচ্চিত্রটি পুনরুদ্ধার ও কালার গ্রেডিংয়ের কাজ সম্পন্ন করেছে। সৈকতে উপস্থিত থাকবেন স্টুডিও ক্যানাল ক্যাটালগের নির্বাহী সহসভাপতি জুলিয়েট ওশার এবং লে ফিল্মস দ্যু মন অঙ্কল-এর প্রতিষ্ঠাতা মাখাঁ মাকায়েফ ও জেরোম দেশম।

কানসৈকতে ‘সিনেমা দ্যু লা প্লাশ’ (ছবি: কান উৎসবের ওয়েবসাইট থেকে নেয়া)

চলচ্চিত্র প্রদর্শনীর আগে কানসৈকতে প্রতি সন্ধ্যায় থাকে রক, পপ, সোল, ফাঙ্ক, পাঙ্ক, মাম্বো, ইলেকট্রো, ছায়াছবির সাউন্ডট্র্যাক, জ্যাজ, ডিস্কো ও হিপ-হপ পরিবেশনা। এবারও ব্যতিক্রম হবে না!

কান উৎসবকান চলচ্চিত্র উৎসবটম ক্রুজ
    শেয়ার করুন:
    Advertisement
    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    advertiseadvertise