Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কানে জায়গা পেল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ২০:০৫
কানে জায়গা পেল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নুড়ি স্থান পেয়েছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব-এর শর্ট ফিল্ম কর্নারের ‘সিনেমা দ্য দোমাঁ’ বিভাগে। সম্প্রতি চলচ্চিত্রটি উৎসবের মার্কেট ক্যাটালগে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত এই আয়োজনের শর্ট ফিল্ম কর্নার অংশ শুরু হয়েছে ১৭ মে এবং চলবে ২০ মে পর্যন্ত। চলচ্চিত্রটির লেখক ও পরিচালক মিথুন জামান এবং প্রযোজক হাসিব জুবেরী শিহান বর্তমানে উৎসবে অংশ নিতে কানে অবস্থান করছেন।

প্রযোজক হাসিব জুবেরী শিহান উল্লেখ করেন, শর্ট ফিল্ম কর্নার রঁদেভু-ইন্ডাস্ট্রি এমন একটি পেশাদার প্ল্যাটফর্ম, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে আন্তর্জাতিক পরিবেশক, উৎসব প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের সংযোগ তৈরি হয়। তার ভাষ্য, উৎসব চলাকালে ‘নুড়ি’ বিশ্বের বিভিন্ন দেশের প্রযোজক ও পরিবেশকদের জন্য ইন্ডাস্ট্রি ভিউয়িংয়ে উন্মুক্ত থাকবে। তরুণ নির্মাতাদের জন্য এটি বৈশ্বিক চলচ্চিত্র বাজারের সঙ্গে যুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ।

১৬ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার এই চলচ্চিত্রের পটভূমি কক্সবাজারের সমুদ্র সৈকত। গল্পে দেখা যাবে ১১ বছর বয়সী এক কিশোরীকে, যে সদ্যজাত একটি ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত বন্ধনের মধ্য দিয়ে নতুন করে সাহস ও বেঁচে থাকার আশা খুঁজে পায়। ‘নুড়ি’ চরিত্রে অভিনয় করেছে কক্সবাজারের স্থানীয় এক কিশোরী।

আরও পড়ুন

গ্রেপ্তার করে সান্ত্বনা, এই সার্কাস আর কত দিন?

২০ মে ২০২৬

নির্মাতা মিথুন জামান জানান, চলচ্চিত্রটি একটি কিশোরীর অন্তর্জগতকে কেন্দ্র করে নির্মিত। এর মাধ্যমে তুলে ধরা হয়েছে, বৈশ্বিক বাস্তবতা কীভাবে মানুষের ব্যক্তিগত জীবন ও আবেগকে প্রভাবিত করে। তার ভাষ্য, অস্থিরতা ও বিচ্ছিন্নতার এই সময়ে ‘নুড়ি’ মানবিক সম্পর্ক ও আশার শক্তির কথা স্মরণ করিয়ে দেবে।

চলচ্চিত্রটির প্রযোজক হাসিব জুবেরী শিহান ও বাশার জর্জিস। সহ-প্রযোজক হিমেশ কর। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। সাউন্ড ডিজাইনে ছিলেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ। সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। সম্পাদনা করেছেন সামীর আহমেদ ও শিহান জুবেরী। কালার গ্রেডিং করেছে মুনশাইন পোস্ট প্রোডাকশন।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে টিম প্ল্যাটফর্ম লিমিটেড। ঢাকাভিত্তিক এই প্রতিষ্ঠানটি এর আগে অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সং অব হোয়েলস নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিল। চলচ্চিত্রটি এনিমেলা উৎসবে দক্ষিণ এশিয়ার সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার এবং ডিজিকন৬ এশিয়া বাংলাদেশে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।

কান চলচ্চিত্র উৎসব
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise