Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

চলন্ত ট্রেনে দুর্দান্ত অ্যাকশনে বাজিমাত বিজয় সেতুপতির

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৪৪
শেয়ার করুন:
চলন্ত ট্রেনে দুর্দান্ত অ্যাকশনে বাজিমাত বিজয় সেতুপতির

সংগৃহীত ছবি

তামিল সিনেমায় তাকে বলা হয় ‘মাক্কাল সেলভান’ অর্থাৎ গণমানুষের নায়ক। বলছি বিজয় সেতুপতির কথা, তার অভিনয়ের জাদু নিয়ে নতুন করে বলার কিছু নেই। যেকোনো চরিত্রে তিনি যখন পর্দায় আসেন, তখন সেই চরিত্রটি যেন হয়ে ওঠে জীবন্ত।

এবার অ্যাকশন প্যাকড রূপ নিয়ে হাজির হচ্ছেন এই ভার্সেটাইল অভিনেতা। প্রখ্যাত পরিচালক মিসকিনের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ট্রেন’-এর টিজার প্রকাশ পেয়েছে গত রবিবার। আর টিজার লঞ্চের মঞ্চেই বিজয় সেতুপতির অভিনয়কে ‘অসাধারণ ও নিঃস্বার্থ’ বলে আখ্যা দিলেন খোদ পরিচালক।

দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে ‘ট্রেন’। সিনেমার টিজার প্রকাশ অনুষ্ঠানে এসে পরিচালক মিসকিন আবেগঘন কণ্ঠে বিজয় সেতুপতির প্রতি কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেছেন, ‘বিজয় সেতুপতি ছাড়া আর কোনো অভিনেতার পক্ষে এই চরিত্রটি ফুটিয়ে তোলা সম্ভব হতো না। কিছু চিত্রনাট্য নির্দিষ্ট মানুষের জন্যই লেখা হয়। বিজয় যখন এই প্রজেক্টে যুক্ত হলো, তিনি পুরো চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করে নিয়েছিল। তিনি এই ছবিতে যে অসাধারণ এবং নিঃস্বার্থ পারফরম্যান্স দিয়েছে, তা আমি আজীবন মনে রাখব।’

আরও পড়ুন

শুটিংয়ে কেঁদে কেঁদে ধানুশ বলতেন, ‘আমাকে ছেড়ে দাও’

১৩ জুলাই ২০২৬


মুক্তির পরপরই ‘ট্রেন’-এর টিজারটি বেশ সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। টিজারের দৃশ্যপট অনুযায়ী, একটি দ্রুতগামী চলন্ত ট্রেনের ভেতরে গল্পটি আবর্তিত হয়েছে।

সেখানে একদল সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে জিম্মিদের উদ্ধার করার এক দুর্ধর্ষ মিশনে নামতে দেখা গেছে বিজয় সেতুপতিকে। ভরপুর মারধর, সাসপেন্স আর থ্রিলারে ঠাসা এই টিজারে বিজয় সেতুপতির পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান, নারাইন এবং সম্পথ রাজের কিছু চমকপ্রদ ঝলকও দেখা গেছে।

ছবিটিতে শুধু বড় তারকারাই নন, সাউথ সিনেমার একঝাঁক অভিজ্ঞ অভিনেতাদের মেলা বসেছে। নাসের, কে এস রবিকুমার, কালইয়ারাসন এবং কানিহার মতো একঝাঁক চেনা মুখকে দেখা যাবে এই ছবিতে।

বিশেষ বিষয় হলো, এই সিনেমার পরিচালনার পাশাপাশি এর মিউজিক কম্পোজিশনও করেছেন স্বয়ং পরিচালক মিসকিন। কালাইপুলি এস থানুর ‘ভি ক্রিয়েশনস’-এর ব্যানারে নির্মিত এই বিগ-বাজেট অ্যাকশন থ্রিলারটি খুব শিগগিরই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

বিজয় সেতুপতিট্রেনদক্ষিণী সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল