তামিল সিনেমায় তাকে বলা হয় ‘মাক্কাল সেলভান’ অর্থাৎ গণমানুষের নায়ক। বলছি বিজয় সেতুপতির কথা, তার অভিনয়ের জাদু নিয়ে নতুন করে বলার কিছু নেই। যেকোনো চরিত্রে তিনি যখন পর্দায় আসেন, তখন সেই চরিত্রটি যেন হয়ে ওঠে জীবন্ত। এবার অ্যাকশন প্যাকড রূপ নিয়ে হাজির হচ্ছেন এই ভার্সেটাইল অভিনেতা। প্রখ্যাত পরিচালক মিসকিনের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ট্রেন’-এর টিজার প্রকাশ পেয়েছে গত রবিবার। আর টিজার লঞ্চের মঞ্চেই বিজয় সেতুপতির অভিনয়কে ‘অসাধারণ ও নিঃস্বার্থ’ বলে আখ্যা দিলেন খোদ পরিচালক।দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আলোর মু...