Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

আল্লু অর্জুনের নতুন ছবি বাংলাসহ ৮ ভাষায়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৫
আল্লু অর্জুনের নতুন ছবি বাংলাসহ ৮ ভাষায়

‘রাকা’ ছবির পোস্টারে আল্লু অর্জুন (ছবি: সান পিকচার্স)

‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন আজ (৮ এপ্রিল)। এ উপলক্ষে তার আগামী চলচ্চিত্রের নাম ও প্রথম পোস্টার প্রকাশ্যে এলো। অ্যাটলি পরিচালিত ছবিটির নাম রাখা হয়েছে ‘রাকা’। পোস্টারে ন্যাড়া মাথা ও গোঁফে রাগী মুখে ধরা দিয়েছেন আল্লু অর্জুন। চমকপ্রদ ব্যাপার হলো, তার হাতের আঙুল জন্তুদের মতো ধারালো ও লোমে ভরা!

‘রাকা’ আল্লু অর্জুনের ক্যারিয়ারের ২২তম ও অ্যাটলি’র ষষ্ঠ চলচ্চিত্র। এজন্য শুরু থেকে অ্যাকশনধর্মী ছবিটির নাম উল্লেখ করা হয়েছে ‘এএ২২এক্সএ৬’। বাংলাসহ আট ভাষায় মুক্তি পাবে এটি। প্রতিটি ভাষার জন্য আলাদা পোস্টার তৈরি হয়েছে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘পুষ্পা: দ্য রুল’ ছবি দুটির সুবাদে ‘আইকন স্টার’ আল্লু অর্জুন ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় সফল অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন। ‘রাকা’য় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি রুপি দেওয়া হয়েছে তাকে। তার ব্যক্তিগত সম্পত্তি নেহাত কম নয়। ৭ কোটি টাকার একটি ভ্যানিটি ভ্যান আছে তার। দুটি দামি গাড়ি ছাড়াও একটি ব্যক্তিগত বিমানের মালিক তিনি।

জুবিলি হিলসে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে আল্লু অর্জুন যে বাড়িতে থাকেন, সেটির দাম ১০০ কোটি রুপি। প্রিয় তারকাকে একঝলক দেখতে ৪৪তম জন্মদিন উপলক্ষে মধ্যরাত থেকে বাড়িটির বাইরে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন। কারও হাতে আল্লু অর্জুনের ছবি-ফেস্টুন, কেউ আবার তার অভিনীত চরিত্রের আদলে সেজে হাজির। ভক্তদের উন্মাদনা সামাল দিতে উপস্থিত ছিল পুলিশ।

আল্লু অর্জুন গত বছর নিজের ৪৩তম জন্মদিনে দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে জোট বাঁধার ঘোষণা দেন। হলিউডের একটি প্রখ্যাত ভিএফএক্স স্টুডিও ছবিটিতে কাজ করেছে। ‘রাকা’য় আল্লু অর্জুনের সহশিল্পী বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি মোট ১০০ দিন শুটিং করেছেন। বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। এর আগে অ্যাটলির ‘জাওয়ান’ ছবিতে অভিনয় করেন তিনি।

আল্লু আর্জুনরাকা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise