Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

২০ বছরের দাম্পত্যের রহস্য জানালেন সুরিয়া

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৪:২৪
২০ বছরের দাম্পত্যের রহস্য জানালেন সুরিয়া

সুরিয়া ও জ্যোতিকা। ছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকার রসায়ন সব সময়ই ভক্তদের কাছে ঈর্ষণীয়। দাম্পত্য জীবনের সফল দুই দশক পার করার মুখে দাঁড়িয়ে সম্প্রতি সম্পর্কের বিশেষ ‘মূলমন্ত্র’ শেয়ার করেছেন অভিনেতা সুরিয়া।

তার মতে, আধুনিক ডেটিংয়ের ভিড়ে ক্ষণস্থায়ী সম্পর্কের ট্রেন্ড বাড়লেও ভালোবাসা হওয়া উচিত আজীবন ও চিরস্থায়ী।

গত ২ আগস্ট কোয়েম্বাটুরে তার আসন্ন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর গ্র্যান্ড অডিও লঞ্চ অনুষ্ঠানে প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেছেন এই তামিল সুপারস্টার।

বর্তমান প্রজন্মের ‘সিচুয়েশনশিপ’ কিংবা ‘ঘোস্টিং’-এর মতো সম্পর্কের প্রবণতা নিয়ে কথা বলতে গিয়ে সুরিয়া বলেছেন, ‘আজকাল অনেকেই সম্পর্কের নানা আধুনিক ট্রেন্ডে অভ্যস্ত। তবে আমার পরামর্শ খুব সোজা— ভালোবাসা চিরস্থায়ী হওয়া উচিত। বিয়ে হয়ে গেল মানেই ভালোবাসার অধ্যায় শেষ— এমনটা যেন না হয়। বিয়ের ২০ বছর পরও সঙ্গীকে একইভাবে ভালোবেসে যেতে হবে এবং তার প্রাপ্য সম্মানটুকু দিতে হবে।’

মানুষের পরিবর্তন প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘২০ বছর বয়সে একজন মানুষ যেমন থাকেন, ৩০ বছর বয়সে তার পছন্দ-অপছন্দ কিন্তু এক থাকে না। সময় আর বয়সের সাথে সাথে আমাদের চিন্তাভাবনা ও অগ্রাধিকার বদলায়। কিন্তু মনের ভেতরে সঙ্গীর প্রতি যে ভালোবাসা ও টান থাকে, তা কখনো বদলানো উচিত নয়।’

আরও পড়ুন

প্রেগন্যান্সি ফ্যাশনে মুগ্ধতা ছড়াচ্ছেন সামান্থা

০৫ আগস্ট ২০২৬

সংসার ও সন্তান সামলাতে গিয়ে নারীরা যে ত্যাগ স্বীকার করেন, তার প্রতি গভীর শ্রদ্ধা জানান সুরিয়া। পুরুষদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘একজন পুরুষের ক্ষেত্রে যা করা সহজ, একজন নারীর জন্য সংসার আর মাতৃত্ব সামলে তা করা ১০ গুণ কঠিন। বিয়ের পর নারীরাই সবচেয়ে বেশি ছাড় দেন। তাই জীবনে নারীরা যখন কোনো সফলতা পান, তখন তাদের কেবল নামমাত্র ধন্যবাদ না দিয়ে ১০০ ভাগ সম্মান জানানো উচিত। ভালোবাসার চেয়েও বড় কথা হলো সঙ্গীকে সম্মান দেওয়া।’

২০০৬ সালের ১১ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ আয়োজনে অভিনেত্রী জ্যোতিকাকে বিয়ে করেন সুরিয়া। দীর্ঘ দুই দশক ধরে তারকা দম্পতিদের মধ্যে আদর্শ উদাহরণ হয়ে রয়েছেন তারা।

ভেঙ্কি অতলুরি পরিচালিত সূর্যর নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স'-এ তার সাথে আরও অভিনয় করেছেন মমিথা বাইজু, রবীনা ট্যান্ডন ও রাধিকা শরৎকুমার। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

দক্ষিণী তারকাসুরিয়াজ্যোতিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র