দক্ষিণী বিনোদন জগতের অন্যতম পাওয়ার কাপল হিসেবে পরিচিত সুরিয়া এবং জ্যোতিকা। পর্দায় রসায়ন থেকে শুরু করে ব্যক্তি জীবনের নিখুঁত বন্ধন, সবকিছুতেই ভক্তদের ভালোবাসায় ভেসেছেন এই দম্পতি। এবার তাদের দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে নতুন করে বৈবাহিক শপথ গ্রহণ করলেন এই তারকা দম্পতি। খ্রিস্টান রীতিনীতিতে আয়োজিত সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও এরই মধ্যে নেট দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও পোস্ট করে এই দম্পতি যৌথ বার্তায় লেখেন, ‘দ্য সিক্যুয়েল— আমাদের ২০ ব...