Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

মুক্তি পেল ‘ভূত বাংলা’ সিনেমার ট্রেলার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯
মুক্তি পেল ‘ভূত বাংলা’ সিনেমার ট্রেলার

সংগৃহীত ছবি

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘ভূত বাংলা’ এর ট্রেলার। তিন মিনিটের এই ভিডিওটি দেখে নেটিজেনদের একটাই কথা পুরোনো সেই ‘ভুল ভুলাইয়া’ এর দিনগুলো যেন ফিরে এল। ভৌতিক পরিবেশের সাথে প্রিয়দর্শনের সিগনেচার কমেডি স্টাইল সিনেমাটিকে ঘিরে আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
​
ট্রেলারটি শুরু হয় এক রহস্যময় সাবধানবাণী দিয়ে, যেখানে বলা হচ্ছে ‘বধাসুর’ নামক এক অশুভ শক্তি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। অক্ষয় কুমারকে দেখা যায় এক বিশাল রাজপ্রাসাদে প্রবেশ করতে, যেখানে পা রাখা মাত্রই শুরু হয় অদ্ভুত সব কাণ্ডকারখানা।

পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং তাবু এই তিন তুখোড় অভিনেতার উপস্থিতি ট্রেলারটিকে অনন্য মাত্রা দিয়েছে। বিশেষ করে রাজপাল যাদবের ‘সুন্দর’ চরিত্রটি দর্শকদের হাসাতে বাধ্য করবে। এছাড়াও প্রয়াত অভিনেতা আসরানিকে এই সিনেমায় শেষবারের মতো বড় পর্দায় দেখা যাবে।

আগে জানানো হয়েছিল ১০ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। তবে নতুন ঘোষণা অনুযায়ী, ‘ভূত বাংলা’ প্রেক্ষাগৃহে আসবে আগামী ১৬ এপ্রিল। ওই দিন রাত ৯টা থেকে বিশেষ পেইড প্রিভিউ শোর মাধ্যমে এর যাত্রা শুরু হবে। প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, বর্তমানে বক্স অফিসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করায় ডিস্ট্রিবিউটরদের অনুরোধে এই সামান্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনেমার দুটি গান ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ এবং অরিজিৎ সিং এর গাওয়া ‘তু হি দিসদা’ ইতোমধ্যেই চার্টবাস্টারে জায়গা করে নিয়েছে। অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটির এই নতুন ধামাকা দেখতে এখন ১৬ এপ্রিলের অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।

সিনেমাবলিউডঅক্ষয় কুমারভূত বাংলাকমেডি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise