Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

১৭৩তম সিনেমা করতে যাচ্ছেন রজনীকান্ত, নাম ‘ধর্মন’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৪:১৮
১৭৩তম সিনেমা করতে যাচ্ছেন রজনীকান্ত, নাম ‘ধর্মন’

‘ধর্মন’ ছবির পোস্টারে রজনীকান্ত

বয়স পঁচাত্তরের কোঠায়, কিন্তু রূপালি পর্দায় তার উপস্থিতি এখনো তরুণদের বুকে কাঁপন ধরিয়ে দেয়। আচ্ছা বুঝেই গেছেন হয়তো কথা হচ্ছে ভারতীয় সিনেমার ‘থালাইভা’ সুপারস্টার রজনীকান্তকে নিয়ে। এবার নিজের ১৭৩তম সিনেমার মাধ্যমে পর্দায় এক মহাবিস্ফোরণ ঘটাতে আসছেন তিনি।

সম্প্রতি অভিনেতার নতুন এই সিনেমার নাম ও হাড়হিম করা ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। কমল হাসানের প্রযোজনায় তৈরি এই ধামাকা সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ধর্মন’।

বুধবার চেন্নাইতে এক জমকালো মহরত ও পূজা অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার নাম ঘোষণা করা হয়। আর আজ, ২৫ জুন থেকেই সিনেমাটির অফিসিয়ালি শুটিং শুরু হয়েছে।

তবে সিনেমাটির নাম ঘোষণার চেয়েও বেশি চর্চা হচ্ছে এর ফার্স্ট লুক পোস্টার নিয়ে। পোস্টারে রজনীকান্তকে দেখা গেছে নীল রঙের ওটি বা ডাক্তারের পোশাকে। তার এক হাতে রয়েছে রক্তে ভেজা একটি সার্জিকাল ছুরি, আর নিচে পড়ে থাকা এক গুন্ডার ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

থালাইভার এই খুনে ও বিধ্বংসী রূপ দেখে ভক্তদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। পোস্টারের ক্যাপশনে তামিল ভাষায় লেখা হয়েছে, ‘ধর্মমে বেল্লুম’, যার অর্থ— ‘দিনশেষে ন্যায়েরই জয় হবে’।


আরও পড়ুন

৪ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট?

২৫ জুন ২০২৬

পরিচালক অশ্বথ মারিমুথু নিশ্চিত করেছেন, এই সিনেমায় রজনীকান্ত একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন। তবে এটি কোনো সাধারণ সিনেমা নয়; বরং ভরপুর অ্যাকশন, ফ্যামিলি ড্রামা এবং টানটান থ্রিলারে ঠাসা একটি কমার্শিয়াল বা বাণিজ্যিক সিনেমা হতে যাচ্ছে। সিনেমায় রজনীকান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সিমরান এবং বর্তমানের হার্টথ্রব রাশি খান্নাকে। সিনেমার পাওয়ারপ্যাকড ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করছেন তরুণ রকস্টার অনিরুদ্ধ রবিচন্দর।



সিনেমাপ্রেমীরা হয়তো জানেন, ‘ধর্মন’ সিনেমাটির যাত্রা মোটেও সহজ ছিল না। ২০১৫ সালে যখন সিনেমাটির প্রথম ঘোষণা আসে, তখন এর পরিচালনার দায়িত্বে ছিলেন সুন্দর সি। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে তিনি প্রজেক্টটি ছেড়ে দেন।

এরপর পরিচালক সিবি চক্রবর্তীকে আনা হলেও কাজ শুরুর আগেই তিনিও সিনেমাটি থেকে সরে দাঁড়ান। অবশেষে ‘ওহ মাই কাডাভুলে’ খ্যাত প্রতিভাবান তরুণ পরিচালক অশ্বথ মারিমুথু হাল ধরেন এবং আজ থেকে শুরু হলো এর মূল শুটিং।

কমল হাসান ও রজনীকান্ত— বলিউড ও সাউথের এই দুই জীবন্ত কিংবদন্তি যখন এক প্রজেক্টে হাত মিলিয়েছেন, তখন বক্স অফিসে যে নতুন কোনো রেকর্ড ভাঙতে চলেছে, তা বলাই বাহুল্য।

রজনীকান্তধর্মনদক্ষিণী সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে