Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

বড় বাজেটেও আল্লুর চেয়ে কম পারিশ্রমিক দীপিকার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৪:৫০
শেয়ার করুন:
বড় বাজেটেও আল্লুর চেয়ে কম পারিশ্রমিক দীপিকার

আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনকে প্রথমবারের মতো ‘রাকা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। তবে সম্প্রতি ডেকান ক্রনিকলের এক রিপোর্টে উঠে আসা এই সিনেমার কাস্টিং ফি নিয়ে চলছে তুমুল আলোচনা। প্রায় ৭০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত এই সিনেমায় সবথেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন।

রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন এই প্রজেক্টের জন্য নিচ্ছেন ১৭৫ কোটি রুপি। অন্যদিকে, বলিউডের শীর্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক অল্লুর তুলনায় সাত গুণ কম। তিনি পাচ্ছেন ২৫ কোটি রুপি। দীপিকার চেয়ে আবার চার গুণ কম পারিশ্রমিক পাচ্ছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। এই সিনেমার জন্য তার পারিশ্রমিক ধরা হয়েছে প্রায় ৫ কোটি রুপি।

সিনেমাটিতে আল্লু অর্জুনকে একাধিক রূপে দেখা যাবে। একজন পুলিশ অফিসার, একজন অর্ধ-মানব অর্ধ-দানব এবং একজন বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। আল্লুর জন্মদিনে প্রকাশিত পোস্টারে তার মুখে পশম এবং দাঁতের ভয়ংকর লুক ইতোমধ্যেই নেটিজেনদের মাঝে শোরগোল ফেলে দিয়েছে।

অ্যাটলি পরিচালিত এই সিনেমায় শুধু এই তিন তারকাই নন, শোনা যাচ্ছে ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। সান পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমার শুটিং বর্তমানে পুরোদমে চলছে। মুম্বাইয়ে আগামী শিডিউলের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকে সিনেমাটির শুটিং শেষ হবে।

বিশাল কাস্টিং আর অদ্ভুত সব লুকের কারণে ‘রাকা’ ইতোমধ্যেই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হয়ে দাঁড়িয়েছে। তবে পারিশ্রমিকের এই আকাশ-পাতাল পার্থক্য নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা তর্ক-বিতর্ক।

সিনেমাদীপিকা পাড়ুকোনআল্লু অর্জুনরাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে