Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:৫৬
স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাসম্পন্ন স্বর্ণপাম জিতেছে রোমানিয়ার ক্রিস্তিয়ান মুনজিউ পরিচালিত ‘ফিয়র্ড’। এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপাম জয়ের স্বাদ পেলেন তিনি। ২০০৭ সালে ‘ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেজ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার এই পুরস্কার যায় তার ঘরে।

শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে ফ্রান্সের দক্ষিণে কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে ৫৮ বছর বয়সী ক্রিস্তিয়ান মুনজিউর হাতে স্বর্ণপাম তুলে দেন স্কটিশ অভিনেত্রী টিল্ডা সুইন্টন।

‘ফিয়র্ড’-এর গল্প কঠোর ধর্মীয় বিশ্বাসে বেড়ে ওঠা একটি রোমানিয়ান পরিবারকে কেন্দ্র করে। তারা নরওয়ের একটি শান্ত গ্রামে পাড়ি জমায়। কিন্তু শিশু নির্যাতনের অভিযোগ ওঠায় রাষ্ট্র তাদের কাছ থেকে সন্তানদের কেড়ে নেয়। এতে অভিনয় করেছেন নরওয়ের তারকা রেনাটে রাইন্সভে ও রোমানিয়ান-আমেরিকান অভিনেতা সেবাস্তিয়ান স্তান।

কান উৎসবে নির্বাচিত হওয়ার বছরখানেক আগেই ‘ফিয়র্ড’-এর স্বত্ব কিনে নিয়েছে আমেরিকান স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা নিয়ন। সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণপাম জয়ের সমার্থক হয়ে উঠেছে এই প্রতিষ্ঠান! ২০১৯ সাল থেকে তাদের পরিবেশিত সিনেমা স্বর্ণপাম জিতেছে। এ নিয়ে টানা সাতবার এর ধারাবাহিকতা বজায় থাকলো।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগের জুরি সভাপতি ছিলেন দক্ষিণ কোরিয়ান পরিচালক পার্ক চ্যান-উক। তার নেতৃত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী ডেমি মুর, অস্কারজয়ী চীনা পরিচালক ক্লোয়ি জাও, অস্কার মনোনীত সুইডিশ অভিনেতা স্তেলান স্কার্সগর্ড, অস্কার মনোনীত আইরিশ-ইথিওপিয়ান অভিনেত্রী রুথ নেগা, বেলজিয়ান পরিচালক লাউরা ভান্দেল, চিলির পরিচালক দিয়েগো ফেসপেদেস, আইভোরিয়ান-আমেরিকান অভিনেতা ইজাক দ্যু বানকোলে, স্কটিশ চিত্রনাট্যকার পল ল্যাভার্টি।

বেলজিয়ামের লুকাস ডোন্ট পরিচালিত ‘কাওয়ার্ড’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হয়েছেন বেলজিয়ামের এমানুয়েল মাকিয়া এবং ফ্রান্সের ভ্যালন্তাঁ কাম্পানি। দুই ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমাটির গল্পে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সময় রণাঙ্গনে সদ্য আগত সৈনিক পিয়ের নিজেকে প্রমাণ করতে উদগ্রীব হয়ে ওঠে। যুদ্ধক্ষেত্রে তার সঙ্গে ফ্রান্সিসের দেখা হয়, যে তার সহযোদ্ধাদের মনোবল চাঙা রাখতে একটি নাটক আয়োজনের সিদ্ধান্ত নেয়। সহিংসতা চলতে থাকলেও, দুই তরুণ যুদ্ধের নৃশংসতা থেকে বাঁচার উপায় খোঁজার চেষ্টা করে। কিন্তু সেটি স্থায়ী হয় মাত্র একমুহূর্ত!

জাপানের রিয়ুসুকে হামাগুচি পরিচালিত ‘অল অব অ্যা সাডেন’-এর জন্য যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ফ্রান্সের ভিরজিনি এফিরা ও জাপানের তাও অকামোতো।

‘ফাদারল্যান্ড’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পোল্যান্ডের পাভেল পাভলিকস্কি। ২০১৮ সালে ‘দ্য কোল্ড ওয়ার’ সিনেমার মাধ্যমে একই পুরস্কার জয় করেন তিনি। তবে এবার তাকে যৌথভাবে দেওয়া হয়েছে এই স্বীকৃতি। আসরে সর্বাধিক ১৬ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পাওয়া ‘দ্য ব্ল্যাক বল’-এর দুই নির্মাতা হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।

সেরা নতুন পরিচালক হিসেবে ক্যামেরা দ’র পুরস্কার পেয়েছেন রুয়ান্ডার মারি ক্লেমোঁন্তিন দুসাবেহম্বো। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বেনিমানা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আঁ সাঁর্তে রিগা বিভাগে। এর গল্পের পটভূমি ২০১২ সালের রুয়ান্ডা। তখন টুটসি গণহত্যার পরবর্তী প্রেক্ষাপটে দেশজুড়ে ন্যায়বিচার ও পুনর্মিলনের জন্য সম্প্রদায়-নেতৃত্বাধীন বিচারকার্য চলছিল। গণহত্যা থেকে বেঁচে ফেরা ভেনেরান্ডা ভুক্তভোগী ও অপরাধীদের পরিবারের মধ্যে সংলাপ পরিচালনা করেন। অন্যদের জীবন পুনর্গঠনে এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে সহায়তা করেন তিনি। কিন্তু যখন নিজের মেয়ের অপ্রত্যাশিত গর্ভধারণের কথা জানতে পারেন, তখন তিনি বাধ্য হয়ে নিজের বিশ্বাসের সীমাবদ্ধতার মুখোমুখি হন।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণপাম জিতেছে আর্জেন্টিনার ফেদেরিকো লুইস পরিচালিত ‘ফর দি অপোনেন্টস’। ১৪ মিনিটের এই সিনেমার গল্প এক কিশোরকে কেন্দ্র করে। মেক্সিকো সিটির তেপিতো শহরে কঠিন পরিবেশে বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের পেছনে ছুটে বেড়ায় সে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগ দুটির জুরি সভাপতি ছিলেন স্প্যানিশ পরিচালক কার্লা সিমন। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন ইরানি পরিচালক আলী আসগারি, ফরাসি অভিনেতা-পরিচালক সেলিম কেশিয়ুশ, দক্ষিণ কোরিয়ান-ফরাসি অভিনেত্রী ও ভিজ্যুয়াল আর্টিস্ট পার্ক জি-মিন এবং সুইডিশ পরিচালক মাগনাস ফন হোর্ন।

৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয় গত ১২ মে। উদ্বোধনী আয়োজনের মতোই সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফরাসি অভিনেত্রী আই আইদারা। অনুষ্ঠানে আমেরিকান অভিনেত্রী-গায়িকা বারব্রা স্ট্রাইস্যান্ডকে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয়। তিনি ভিডিও বার্তায় আয়োজকদের ধন্যবাদ জানান।পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ১২ দিনের এই মহোৎসবের পর্দা নামলো।

কান উৎসবকান চলচ্চিত্র উৎসবপুরস্কারসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?