Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

চলে গেলেন কিংবদন্তি পরিচালক-অভিনেতা কে ভাগ্যরাজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৪:৫৯
চলে গেলেন কিংবদন্তি পরিচালক-অভিনেতা কে ভাগ্যরাজ

নির্মাতা ও অভিনেতা কে ভাগ্যরাজ

ভারতের অন্যতম সেরা চিত্রনাট্যকার, প্রখ্যাত তামিল নির্মাতা ও অভিনেতা কে ভাগ্যরাজ আর নেই। শনিবার ভোরে আচমকা হার্ট অ্যাটাকের শিকার হয়ে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিল সিনেমার এই কিংবদন্তি। তার এই আকস্মিক বিদায়ের খবরে পুরো দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিসহ গোটা বলিউড পাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শনিবার খুব ভোরের দিকে কে ভাগ্যরাজ হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রুত চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী পূর্ণিমা ভাগ্যরাজ, ছেলে শান্তনু ভাগ্যরাজ এবং কন্যা সারানিয়া ভাগ্যরাজকে রেখে গেছেন।

তামিল ইন্ডাস্ট্রির জন্য এই শোক যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে। কারণ, মাত্র ১৭ দিন আগেই ভাগ্যরাজ তার সিনেমার গুরু ও মেন্টর, তামিল সিনেমার আরেক আইকন কে ভারতীরাজাকে হারিয়েছিলেন। গুরুর মৃত্যুর ঠিক ১৭ দিনের মাথায় শিষ্যের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।

আরও পড়ুন

‘অ্যাভেঞ্জার্স ৭’ নিয়ে বড় ইঙ্গিত রুসো ব্রাদার্সের

২৮ জুন ২০২৬

ভাগ্যরাজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ঢল নেমেছে। দেশের নামী অভিনেতা, পরিচালক ও লাখো ভক্ত তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। তেলুগু মেগাস্টার ভেঙ্কটেশ গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “ভাগ্যরাজ স্যারের চলে যাওয়ার খবরে আমি স্তব্ধ। তার গল্প বলার জাদুকরী ক্ষমতা ভাষার সীমানা পেরিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছিল। তার লেখা ‘সুন্দরকাণ্ড’ এবং ‘আব্বাইগারু’ সিনেমার অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ভারতীয় সিনেমা আজ এক মহান কারিগরকে হারাল।”

একইভাবে জনপ্রিয় তামিল পরিচালক এম রাজেশ শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘স্যারের নিখুঁত রসবোধ এবং কালজয়ী চিত্রনাট্য আমাদের মতো নতুন প্রজন্মের নির্মাতাদের আজীবন অনুপ্রেরণা জোগাবে।’

১৯৫৩ সালের ৭ই জানুয়ারি তামিলনাড়ুতে জন্ম নেওয়া কৃষ্ণস্বামী ভাগ্যরাজ তার ক্যারিয়ারে ৭৫টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি শুধু একজন দুর্দান্ত অভিনেতাই ছিলেন না, বরং তার আসল ম্যাজিক ছিল চিত্রনাট্য ও পরিচালনায়। খুব সাধারণ হাসির ছলে সমাজের বড় বড় অসঙ্গতি ও সামাজিক সমস্যা সিনেমার পর্দায় তুলে ধরতেন তিনি।

তার তৈরি ‘আন্ধা ৭ নাটকাল’ সিনেমাটি হিন্দিতে অনিল কাপুরকে নিয়ে ‘ওহ সাত দিন’ নামে রিমেক করা হয়েছিল। এছাড়া তার ‘মুন্ধানাই মুদিচু’, ‘থোরাল নিন্নু পোচু’, ‘ডার্লিং ডার্লিং ডার্লিং’-এর মতো অসংখ্য সিনেমা কন্নড়, তেলুগু ও ওড়িয়া ভাষায় রিমেক বা ডাব হয়েছে।

সবচেয়ে মজার তথ্য হলো, সুপারস্টার কমল হাসান অভিনীত ব্লকবাস্টার তামিল সিনেমা ‘ওরু কাইধিয়িন ডায়েরি’-র মূল গল্পকার ছিলেন ভাগ্যরাজ নিজে। পরবর্তীতে এই গল্পটি নিয়েই বলিউডে তৈরি হয় মেগা হিট সিনেমা ‘আখরি রাস্তা’। অমিতাভ বচ্চন অভিনীত সেই কালজয়ী হিন্দি সিনেমাটি পরিচালনা করেছিলেন স্বয়ং কে ভাগ্যরাজ।

কে ভাগ্যরাজমৃত্যুদক্ষিণী তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব