Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

সিমরিন লুবাবার বাল্যবিয়ে, সামাজিকমাধ্যমে সমালোচনা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৩:১০
সিমরিন লুবাবার বাল্যবিয়ে, সামাজিকমাধ্যমে সমালোচনা

শোবিজের রঙিনজগৎকে বিদায় জানিয়ে নিজেকে বদলে ফেলেছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে মাত্র ১৫ বছর বয়সে, বাল্যবিয়ে করায় রীতিমতো বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে।

গতকাল মঙ্গলবার বিকালে নিজের ফেসবুকে পবিত্র কাবা শরিফের সামনে থেকে একটি ছবি দিয়ে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। বেশ কিছুদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল।

কিছুদিন আগেই আগামীর সময়কে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি জানিয়েছিলেন, লুবাবা মিডিয়ায় আর কাজ করবেন না। সেসময় তিনি এটাও জানিয়েছিলেন রমজান মাসে লুবাবা ওমরাহ পালন করতে যাবেন।

লুবাবা ওমরাহ পালন করতে গিয়েই বিয়ে করেছেন- এমন ইঙ্গিত দিয়ে নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

লুবাবার এই পরিবর্তনের খবর ও বিয়ের ছবি প্রকাশ্যে স্যোশাল মিডিয়ায় আসতেই প্রতিক্রিয়ার জোয়ার বইছে। নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। নেটিজেনদের একাংশ বলছেন, লুবাবা বাল্যবিয়ে করেছেন, যেটা আইনত ঠিক নয়।

সিমরিন লুবাবা মূলত প্রয়াত প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হিসেবে শোবিজে পরিচিতি পান। খুব অল্প বয়সেই বিজ্ঞাপনে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন।

তবে লুবাবা দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হওয়ার পর। বিশেষ করে তার কথা বলার ধরন এবং বিভিন্ন বিষয়ে পরিণত মন্তব্য নিয়ে ইন্টারনেটে ব্যাপক ট্রল তৈরি হয়েছিল।

বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের সর্বনিম্ন বয়স মেয়েদের জন্য ১৮ বছর এবং ছেলেদের জন্য ২১ বছর। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, এর কম বয়সে বিয়ে হলে তা বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তবে বিশেষ প্রেক্ষাপটে আদালতের অনুমতি নিয়ে এর চেয়ে কম বয়সে বিয়ের সুযোগ রাখা হয়েছে।

মিডিয়াসিমরিন লুবাবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!