Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় টেলিভিশন

সংসার ভাঙল মৌসুমী হামিদের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ২০:১৭
সংসার ভাঙল মৌসুমী হামিদের

লেখক ও নাট্যকার স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদ ঘটল অভিনেত্রী মৌসুমী হামিদের। ঈদে উপস্থাপনায় ব্যস্ত সময় কাটানোর মধ্যেই এলো এই তারকার সংসারভাঙনের খবর। অভিযোগ স্বামীর পরকীয়া।

বুধবার (২৫ মার্চ) বিকাল থেকেই বিনোদন অঙ্গনে ছড়াতে থাকে খবরটি। তবে বিচ্ছেদের খবরটি গণমাধ্যমে নিশ্চিত করলেন স্বয়ং অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই তাদের সংসারজীবনের বিচ্ছেদ ঘটেছে বলেই জানালেন তিনি।

বিষয়টি নিয়ে খোলাসা করেননি রানা। বছর দুয়েক আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি ভালোবেসে বিয়ে করেন এই দম্পতি। খবর অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকে তারা এক ছাদের নিচে বাস করছেন না।

মৌসুমীর অভিযোগ বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে রানা। এরপর আরও কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে।

অভিনেত্রীর মতে, সংসারের কথা ভেবে তিনি ওসব এড়িয়ে যান। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর মানা সম্ভব ছিল না। ‘আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো,’ বলছিলেন তিনি।

তবে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ অস্বীকার করলেন রানা। ‘মাস চারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাইছি না।’

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে যে গুঞ্জন ভাসছে, সেগুলো সত্য নয় বলে দাবি করলেন তিনি।

তবে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার এই দম্পতির বিচ্ছেদের খবর। বিনোদন অঙ্গনের সূত্রে জানা গেছে, গুঞ্জনগুলো মূলত রানার এক তরুণীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে।

বিচ্ছেদমৌসুমী হামিদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise