Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

আকাঙক্ষাকে কেন গৌরব বললেন, ‘এখনও আমি তোমার স্বামী’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:১১
আকাঙক্ষাকে কেন গৌরব বললেন, ‘এখনও আমি তোমার স্বামী’

গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা

ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’ খ্যাত অভিনেতা গৌরব খান্না এবং তার স্ত্রী আকাঙ্ক্ষা চামোলার ডিভোর্সের খবর নিয়ে গত কয়েকদিন ধরেই ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনা চলছে। রিয়েলিটি শো ‘লক আপ ২’-এর মঞ্চে এসে আকাঙ্ক্ষা নিজেই ঘোষণা করেছিলেন যে তারা আলাদা থাকছেন এবং তাদের ডিভোর্স হতে যাচ্ছে।

কিন্তু এবার সেই একই শো-এর সেটে সারপ্রাইজ ভিজিটর হিসেবে হাজির হয়ে আকাঙ্ক্ষার সব দাবিকে খড়কুটোর মতো উড়িয়ে দিলেন গৌরব খান্না নিজেই! আকাঙ্ক্ষাকে ক্যামেরার সামনেই মনে করিয়ে দিলেন, আইনিভাবে তারা এখনও স্বামী-স্ত্রী।

গত বৃহস্পতিবার ‘লক আপ ২’ এর একটি বিশেষ পর্বে গৌরব খান্না অতিথি হিসেবে আসেন। সেখানে আকাঙ্ক্ষার মুখোমুখি হয়ে তিনি নিজের ক্ষোভ উগড়ে দেন।

গৌরব বলেছেন, ‘তুমি শো-তে এসে যেভাবে আমাদের ডিভোর্সের ঘোষণা দিলে, তাতে আমি খুবই হতাশ। আমাদের মধ্যে কেবল বিচ্ছেদ নিয়ে কথা হয়েছিল, কোনো আইনি কাগজে সই হয়নি। কোনো কিছুই অফিশিয়াল নয়।’

জবাবে আকাঙ্ক্ষা যখন জানান যে গৌরবের ‘খাত্রো কে খিলাড়ি’ শো-তে চলে যাওয়ার কারণে আইনি প্রক্রিয়া এগোয়নি, তখন গৌরব বেশ ক্ষুব্ধ হয়ে বলেছেন, “তুমি তো ‘খাত্রো কে খিলাড়ি’র শুটিংয়ে যাওয়ার মাত্র ৭ দিন আগে আমার ওপর এই ডিভোর্সের বোমাটা ফাটিয়েছিলে! তুমিই বলো, ওই অবস্থায় দক্ষিণ আফ্রিকায় গিয়ে আমার স্টান্ট করা উচিত ছিল, নাকি মাথার ভেতরের এই মানসিক যন্ত্রণা সামলানো উচিত ছিল?”

আরও পড়ুন

২৪ বছরের সংসার কেন ভাঙল, জানালেন সোহেল ও সিমা

১০ জুলাই ২০২৬

পরিস্থিতি উত্তপ্ত দেখে শো-এর সঞ্চালক ফারাহ খান এই দম্পতিকে ক্যামেরা থেকে দূরে নিজের কেবিনে গিয়ে ঠাণ্ডা মাথায় কথা বলার সুযোগ করে দেন। সেখানে গৌরব বলেছেন, ‘আমাদের গত মে মাসে কথা হয়েছে। অথচ বাইরে মানুষ ভাবছে আমরা নাকি এক বছর ধরে আলাদা আছি! লোকে ট্রোল করে বলছে, তুমি নাকি শো-তে টিকে থাকার জন্য ডিভোর্সের নাটক করছ আর আমি নাকি মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি স্পষ্ট বলতে চাই, আইনিভাবে আমি এখনও তোমার স্বামী। আর আমার স্ত্রী বা প্রাক্তনকে নিয়ে বাইরে কেউ কোনো নোংরা কথা বলবে, তা আমি কোনোভাবেই বরদাশত করব না।’

এর আগের একটি এপিসোডে আকাঙ্ক্ষা তাদের ডিভোর্সের পেছনের মূল কারণটি শেয়ার করেছিলেন। সহ-প্রতিযোগীদের সাথে আলাপকালে তিনি বলেছিলেন, ‘বিয়ের শুরু থেকেই আমার মধ্যে মা হওয়ার কোনো সুপ্ত ইচ্ছা ছিল না। প্রথমে গৌরব এতে রাজি হলেও, সময়ের সাথে সাথে ওর চিন্তাভাবনা বদলে গেছে। এখন ও নিজের সন্তান চায়, কিন্তু আমি মা হতে চাই না। এই মানসিক দূরত্বের কারণেই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

সংসার ভাঙার গুঞ্জনের মাঝে গৌরবের এমন শক্ত অবস্থান এবং ‘আমিই তোমার স্বামী’ সংলাপটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। ভক্তরা আশা করছেন, রিয়েলিটি শো-এর এই মুখোমুখি বৈঠক হয়তো তাদের সংসারটিকে জোড়া লাগাতে সাহায্য করবে।

আকাঙ্ক্ষাগৌরব খান্নাডিভোর্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি