Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দীপিকা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:১৯
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দীপিকা?

দীপিকা কাকার। ছবি: ইনস্টাগ্রাম

জনপ্রিয় ভারতীয় টিভি অভিনেত্রী দীপিকা কাকারের ইসলাম ধর্ম গ্রহণ এবং ২০১৮ সালে অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করা নিয়ে এতদিন ভক্তদের মাঝে নানা ধরনের গুঞ্জন ছিল। অনেকেই মনে করতেন বিয়ের খাতিরেই হয়তো তিনি ধর্ম পরিবর্তন করেছেন। তবে দীর্ঘদিনের সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন দীপিকার ‘শ্বশুরাল সিমর কা’ ধারাবাহিকের জ্যেষ্ঠ সহ-শিল্পী জয়তী ভাটিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়তী জানান, কোনো সামাজিক চাপ বা বিয়ের শর্তের কারণে নয়, বরং একেবারেই নিজের ব্যক্তিগত অনুভূতি ও আত্মিক শান্তি থেকেই ইসলাম গ্রহণ করেছিলেন দীপিকা।

উপস্থাপক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়তী ভাটিয়া স্মৃতিচারণ করে বলেছেন, ‘শ্বশুরাল সিমর কা’ নাটকের সেটেই দীপিকা ও শোয়েবের সম্পর্কের সূচনা হয়।

পরে তিনি নিজেই দীপিকাকে ধর্ম পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করেছিলেন। জয়তীর ভাষায়, ‘আমি দীপিকাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম, সে কি বিয়ের কারণে ধর্মান্তরিত হয়েছিল? সে পরিষ্কার না বলেছিল। সেই সময়টাতে দীপিকা জীবনের খুব কঠিন এক মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। সেই কঠিন সময়ে সে রাজস্থানের আজমীর শরীফ দরগাহে যায়। সেখানে প্রার্থনা করে সে যে অভূতপূর্ব আত্মিক শান্তি ও মানসিক শক্তি পেয়েছিল, তা থেকেই সে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়। এখানে বিয়ের কোনো ভূমিকা ছিল না।’


আরও পড়ুন

নিলামে উঠছে অভিনেতা রাজপালের বাড়ি

০৭ আগস্ট ২০২৬



দীপিকা তার স্বামীর ধর্মের কাছে আত্মসমর্পণ করেছেন, সমালোচকদের এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন জয়তী। তিনি জানান, দীপিকা ও শোয়েব দুজনই সম্পর্কের ক্ষেত্রে সমানভাবে দায়িত্বশীল। দীপিকা যেমন বছরের পর বছর ধরে শোয়েবের পুরো পরিবারকে আগলে রেখেছেন, ঠিক তেমনি দীপিকার প্রতিটি কঠিন পরিস্থিতিতে শোয়েবও তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছেন।

২০২৫ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে নিয়মিত সামাজিক মাধ্যমে ও ব্লগে নিজের চিকিৎসা ও সুস্থতার আপডেট দিয়ে আসছেন দীপিকা। জয়তী আরও মনে করিয়ে দেন, তাদের অফিসিয়াল ভ্লগের নামও ‘দীপিকা কি দুনিয়া’।

২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জনপ্রিয় তারকা দম্পতির সংসারে রুহান নামে ৩ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। সব বিতর্ক পেছনে ফেলে নিজেদের সংসারে বেশ সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন এই জুটি।

দীপিকা কাকারঅভিনেত্রীইসলাম ধর্ম গ্রহণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস