Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নিলামে উঠছে অভিনেতা রাজপালের বাড়ি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৪৪
নিলামে উঠছে অভিনেতা রাজপালের বাড়ি

রাজপাল যাদব

বলিউডের বিখ্যাত কমেডি অভিনেতা রাজপাল যাদবের আর্থিক সংকট ও আইনি জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না। দীর্ঘদিনের চেক বাউন্স ও ব্যাংক ঋণ খেলাপির মামলায় এবার বড় ধাক্কা খেলেন এই অভিনেতা।

ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরে থাকা তার দুটি স্থাবর সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১২ সালে রাজপাল যাদব নিজের পরিচালনায় ‘আতা পাতা লাপাতা’ নামের একটি সিনেমা বানিয়েছিলেন। সেই সিনেমা নির্মাণের জন্যই ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু বক্স অফিসে সিনেমাটি চরমভাবে ফ্লপ হওয়ার পর আর ঋণের টাকা শোধ করতে পারেননি তিনি।

সুদ-আসলে বর্তমানে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে প্রায় ১৬.৬১ কোটি রুপি! বিপরীতে শাহজাহানপুরে তার দুটি সম্পত্তি কৃষি জমি ও বসতবাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.১৯ কোটি রুপি। জানা গেছে, আগামী ৯ সেপ্টেম্বর এই সম্পত্তিগুলোর নিলাম অনুষ্ঠিত হবে।

শুধু রাজপাল একা নন, এই ঋণের গ্যারান্টার হিসেবে তার স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরী যাদবের নামে থাকা জমিও বন্ধক রাখা হয়েছিল। এছাড়া মুম্বাইয়ে থাকা তার কিছু সম্পত্তিও নিলামের প্রস্তুতি নিচ্ছে ব্যাংক।

ব্যাংকের এই নিলামের ঠিক কয়েক সপ্তাহ আগেই চেক বাউন্স মামলায় বড় ধাক্কা খেয়েছেন এই অভিনেতা। ২০১০ সালে একই সিনেমা নির্মাণের জন্য দিল্লির ‘মুরলি প্রজেক্টস’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি রুপি ধার নিয়েছিলেন রাজপাল ও তার স্ত্রী। পরবর্তীতে তা সুদে-আসলে প্রায় ৯ কোটি রুপিতে গিয়ে ঠেকলে প্রতিষ্ঠানটি মামলা ঠুকে দেয়।

আরও পড়ুন

৭ দিনেই বিশ্ব জুড়ে রেকর্ডের চূড়ায় নতুন ‘স্পাইডার-ম্যান’

০৬ আগস্ট ২০২৬

২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় রাজপাল যাদব ও তার স্ত্রীকে ৬ মাসের কারাদণ্ড দেয়। ২০২৪ সালের জুনে টাকা শোধের শর্তে দিল্লি হাইকোর্ট সাজা স্থগিত করে সুযোগ দিলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজপাল ১.৫ কোটি রুপি জমা দেন এবং পরবর্তীতে মোট ৪.২৫ কোটি রুপি পরিশোধের কথা জানান।

তবে বারবার পাওনা শোধের প্রতিশ্রুতি ভঙ্গ করায় ২০২৬ সালের ১০ জুলাই দিল্লি হাইকোর্ট আগের সাজা পুনর্বহাল করে তাকে ৩ মাসের কারাদণ্ড এবং অভিযোগকারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

কঠিন এই সময়ে রাজপালের পাশে এসে দাঁড়িয়েছিলেন বলিউডের প্রথম সারির অনেক তারকা। সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, সোনু সুদ, প্রখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ান এবং লালু প্রসাদ যাদবের ছেলে তেজ প্রতাপ যাদব তাকে প্রকাশ্যে সমর্থন জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিলেন।

তবে একের পর এক আইনি প্যাঁচ আর ব্যাংক দেনায় চারদিক থেকে চেপে ধরা পরিস্থিতিতে জনপ্রিয় এই অভিনেতার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।

রাজপাল যাদবসেলিব্রিটি আইনি ঝামেলাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে